-
তরঙ্গধারা
স্বপ্নের ছোঁয়ায় বেঁচে থাকি নিরন্তর
এক প্রহর হারায় অন্যপ্রহরের ভিড়ে,
অবুঝ মন জানেনা কখন কুয়াশার চাদর
নিয়ে যাবে শেষ নদীটির তীরে।
তবু আঁকি দিন রাত হিজিবিজির খাতায়,
দৃঢ়তার অঙ্কগুলো আগে রাখি পাতায়।
মৃদুমন্দ প্রত্যাশার ডালায়-
আনন্দের মুক্তোগুলো রাখি মনের জানালায়,
ধুসর অভ্রগুলো হাসির নির্ঝরে ঢেকে রাখি
প্রতিকূল তরঙ্গ আকাশের কাছে জমা রাখি ।
হাসি কান্নার উর্মিগুলো সযতনে ছুঁয়ে
দিনরাত কান্ডারী হয়ে রণতরী চলি বেয়ে
যুদ্ধ জয়ের দৃঢ় প্রত্যাশায়।
কোনদিন প্রভাতের রবি খেলে
একরাশ হাসির ভাস্বরতায়,
মুখর হয় হাজারো শব্দ তরঙ্গের মিছিল
আলোর রংধনু ছুঁয়ে যায় আকাশের নীল
ডুবন্ত সূর্য, দিয়ে সবটুকু কল্পনা
ক্লান্ত সায়ন্তিকায় আঁকে আবীরের আলপনা
কোনদিন আকাশ থাকে গাঢ় কুয়াশায়
শুভ্র মেঘগুলো শুধু আঁধারে লুকায়
কিছু পাওয়ার পূর্ণতায়, কিছু না পাওয়ার বেদনায়
স্বপ্নরং প্রহরগুলো হারাবে শূণ্যের অতলান্তিকতায়
ধীরে ধীরে অস্তাচল হবে ঘনায়মান
আঁধো আঁধো আলোয় হবে এক তিথির অবসান।11 Comments -
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan


very good