Profile Photo

মুহাম্মদ সাইফুল ইসলামOffline

  • MohammadSaifulIslam
  • শীতামেজ
    মুহাম্মদ সাইফুল ইসলাম
    সকালের ঘুম
    মধুময় তাই,
    যদি বুঝে মন
    কোন কাজ নাই।
    তাহলে আবার
    ঘুম দিয়ে যাও,
    পাহাড়ে উঠুক
    পবনের নাও।
    কুয়াশার হীম,
    প্রাণের বিন্দুতে;
    শীত পাখি তুমি
    আসবে এ শীতে।
    প্রিয়তার গান
    মনে মনে ভাজো;
    শয্যার উম
    অলসতা খোঁজো।
    কণা কণা আলো
    অপেক্ষা মন্দ্রে,
    উষ্ণতা এনে দেয়
    বিদ্যুৎ যন্ত্রে।
    বাস্পিত পিঠা পুলি
    ঢেকিটাই স্বর্গে;
    পাইনা শীতামেজ
    জীবনের বর্গে।

    5
    3 Comments
Skip to toolbar