-
কচি-কাঁচার মেলা
এই যে নতুন, এই পৃথিবীর
তোমরা নতুন মুখ,
আসছো নিয়ে কান্না হাসি
পরম উগ্র সুখ।এই পৃথিবীর খেলা ঘরে
তোমাদের আজ খেলা
নতুন করে ঘর সাজাবে
খেলবে নতুন খেলা।নতুন করে নতুন ঘরে
সাজাও বাসর ঘর,
সকল শোভা তোদের কনে
তোমরা কেবল বর।আজ এই মেলাতে
তোমরা কচি-কাঁচা
নতুন ঘায়ে জাগবে সকল
মারবে যখন খোঁচা।আসছে তারা দলে দলে
নতুন হাসি মুখে,
পৃথিবীটা হাসছে আবার
নতুন মহা সুখে।পুরোন মুখেও পরম হাসি
নতুন আসার দিনে,
আজ চলো তাই আমরাও যাই
মিলি তাদের সনে।তাদের জায়গা করে দেই
নতুন মেলা ঘরে
আনন্দেরই বাজুক বাঁশি
নতুন রাগের সুরে।12 Comments
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
নোমান খালভী
@nomankhalovi
Nahar moyna
@moyna
প্রাপ্তি রোজারিও
@praptirozario
কোহিনুর বেগম
@kohinoorbegum
Jannatun Nur
@jannatun-nur
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
মো. রউফুল আলম
@rouful



নতুন এলে পুরাতন যাবে চলে এই তো রীতি,তবুও মাঝে রেখে যায় সুখ -দুঃখ, পাওয়া-না পাওয়ার স্মৃতি। শুভেচ্ছা রইলো।