Profile Photo

M. Kamrul IslamOffline

  • M.-Kamrul-Islam
  • Profile picture of M. Kamrul Islam

    M. Kamrul Islam

    3 years, 7 months ago

    তুমি চাঁদ নাকি তারা?
    কামরুল ইসলাম

    সেদিন গগনে প্রদীপের অভাব ছিল না
    অযুত, নিযুত, কোটি হয়তো বা ঢের বেশি;
    অবারিত আলোর মিছিল ঝড়ছিল নদীর বুকে
    নদীর জলে তবু আলোর উৎসব হয় নি!

    আসমান জুড়ে আলোক রশ্মি হাসে
    তবু স্রোতের রূপে আমার দুচোখ ভাসে না;
    আমার তরীর গায়ে আঁছড়ে পড়া
    অদৃশ্য ঊর্মিরাও নাকি সমান শোকে কাঁদে!

    তারকার আকার নাকি চন্দ্রতুল্য নয়,
    তারকা সিন্ধু হলে চন্দ্র হয়ত বিন্দু;
    তবু আলোহীন চাঁদের উপঢৌকনে
    হেসে ওঠে নদী, নলখাগড়া সব।

    ওগো প্রিয়া,
    তুমি তাই তারা নও তুমি আমার চাঁদ!
    তব স্নিগ্ধ, মিষ্টি ছটায় আঁধার আলোক রঙা,
    পদানত তারকারাজি আর বিস্বাদ বর্তিকা।
    তব দীপ্তিতে মলিন মম মরমের খেদ
    প্রাণের উল্লাসে সিক্ত মনের মাঠ ও মৃত্তিকা।

    5
    3 Comments

Friends

Skip to toolbar