-
মানবতার জয় হোক
—————————–
অতি সাধারণ বলছি-
ওহে পরাশক্তি যুদ্ধ বন্ধ কর,
বন্ধ কর এই মানব নিধন।
ব্যাথিত করেনা তোমাদের
অসহায় শিশুর আর্তনাদ,
অসহায় নারীর আর্তনাদ !
এগিয়ে এসেছো তোমরাই
হে মহাসভ্যতার ধারক;
করোণার মহামারীতে,
মানবতার মহান মহাব্রতে।
আজ তোমাদের প্ররোচনায়
তোমাদের মারণাস্ত্রে
বিপন্ন মানবতা, মানব সভ্যতা।
দারিদ্রতা ধেয়ে আসছে বিশ্বে
ধেয়ে আসছে দূর্ভিক্ষ;
মহাতঙ্কে রয়েছে মানবতা
পারমানু যুদ্ধের বিভিষিকায় !
করোনার মৃত্যুর মহাছোবলে
মানুষ যখন শোকে দারিদ্রে দিশেহারা
হে মহাশক্তিধর কেন যুদ্ধ চড়ালে ?
মহাক্রোশে কেন এই ধ্বংশ যজ্ঞ
কেন এই সভ্যতার বিনাশ খেলা?
সংযত হও হে পরাশক্তি
ধৈর্য্যে আনো বিশ্বাস,
আমি এক সাধারণ বলছি-
আনো শান্তি সমঝোতা সৌন্দর্য্য।
বন্ধহোক অস্ত্র বানিজ্য
তাক করা সমরাস্ত্র নত হোক
নত হোক বিদ্বেষ বিভেদ
জাগ্রত হোক বিবেক ভালবাসা
জয়ী হোক সভ্যতা, মানবতা।
——উত্তম, নভেম্বর ০১, ২০২২4 Comments
Friends
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
Poly Alam
@butterflywords
naznin shamim
@nazninshamim
অভিমানী মন
@ovimanimon
Drako Shajib
@drako
Neel tripura
@neel
মো বুলবুল আহমেদ
@bulbul112026
MAHMUD HAYAT
@mahmudhayat
বিষণ্ন সুমন
@logolabbd


অনিন্দ্যসুন্দর। সত্যিই মানবতার জয় হোক । অভিনন্দন