-
স্বপ্ন যবনিকা
মুহাম্মদ সাইফুল ইসলাম
ঘরে ফেরা রাত নামে পৃথিবীর দ্রাঘিমার নীচে।
তার সাথে জোনাকি, ঝিঁ ঝিঁ পোকা, নিশাচর লোকালয় ঝোপঝাড়ে।
চাঁদ যেন পৃথিবীর পিদিম,
জ্বেলে রাখে সারা রাত উদোম অম্বর আকাশে।
আর রাত রাখে সবচেয়ে অপার সুযোগ বিশ্রাম-বিছানা পেতে। ক্ষুন্নি ভরাট করা পানাহার শেষে,
মুছে যায় সবটুকু দিনের হলাহল ; গৃহকোণ ভালোবাসা জাগায় খুশি। রাত আমায় প্রস্তুত করে আগামী সময় যাত্রায়।
তাই ঘুম আসে চোখে, শ্রান্তি-সুখ রেখে,
স্বপ্নেরা ফিরে স্বপ্নের বিস্মিত গভীরে।
স্বপ্ন দেখায় কোনো অপ্রিয় বাধা, যেখানে আমার কোন হাত নেই,
আঁধার নেমে আসে আলো প্রক্ষেপণ বর্তিকা থেকে ;
চাঁদ স্পটলাইট, আপন কোমরে রাখে ক্লান্তির হাত।
ভুলে যাই সব ঘাত-প্রতিঘাত
ভালোবাসা গৃহ কোণে একা একা
দেখে যাই আগামীর স্বপ্নেরা কেমন হবে?
পূর্বের স্বপ্নরা বনসাই হয়ে ,
স্বপ্ন প্রকল্প গুলো স্বপ্নের কারাগারে যাবজ্জীবন কারাভোগ করে।
বিবাগী মন তাই হাতকড়া খুলে নাকো
মায়ার তাগা পরে থাকে।
আবার স্বপ্ন দেখি,
দেখার যবনিকা পাত
আসে নাতো ফিরে।4 Comments
Friends
Latifur-rahman-Pramanik
@latifur-rahman-pramanik
রাহেনা বেগম
@rahena-begum
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
বিদ্রোহী !!!...........
@zunairah1917
Jannatun Nur
@jannatun-nur
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
নিশাত আনজুম
@nishathunzom
D K MAHANTA
@dkmahanta01718942602
Prithula Zaman
@prithula



চমৎকার হয়েছে। কবিকে ধন্যবাদ।