Profile Photo

Rokshana-AktherOffline

  • Rokshana-Akther
  • Profile picture of Rokshana-Akther

    Rokshana-Akther

    3 years, 10 months ago

    স্মৃতির পাতায়

    সেই যে কবে শুরু হল
    একটি করে দিন যে গেল,
    এখন মনে হয়, এইতো সেদিন
    অথচ দেখ, অনেকটা বছর কীভাবে গেল!

    কত হাজারো স্মৃতি আজ মনের কোণে
    খুলছে পাতা একে একে —
    ভাবতে বসলে অবাক লাগে !
    মনের পটে ছবি আঁকে।

    আজ ভাবছি বসে বাতায়ন পাশে
    কত পথ মোরা হেঁটেছি সাথে —
    হাতে হাত রেখে হয়েছে কথন ;
    মাঝে মাঝে গানের সুরে।

    অনুরোধ যেমন সেদিন ও ছিল
    আজ ও তা রয়েই গেছে ;
    এ হাত যেন না ছেড়ে যায় ,
    সবাই যখন ছেড়েই গেছে।

    দূর থেকেই সেই হাতটি
    আজ ও ভালোবাসায় জড়িয়ে আছে ;
    তাইতো বুঝি অন্য কোথাও
    আর হয়নি যাওয়া অযথা তেই।

    কুড়িটি বছর অনেক সময়
    হাজারো না পাওয়া কষ্ট আছে ;
    তবুও মায়ায় বাঁধা এ বাঁধন যেন
    মনের অনেক গভীরে আছে।

    আজকের এই বিশেষ দিনে
    শুভ কামনা পাঠাই মনে,
    কথা ছিলো দূরে থেকেই থাকব পাশে
    আজ ও আছি , তোমার আমি তোমার কাছে।

    3
    4 Comments

Friends

Profile Photo
S.M ROBEL
@smrobel
Profile Photo
Fatema-Kasem
@fatema-kasem
Profile Photo
MariaTasnim
@mariatasnim
Profile Photo
Tamalika-Dutta
@tamalika-dutta
Profile Photo
Md Sagor Chowdhury
@ontimdheu
Profile Photo
Arian Alamin
@arian06
Profile Photo
Muaz-Muhammad
@muaz-muhammad
Profile Photo
Abdullah Bin Siddique
@abdullah12
Skip to toolbar