Profile Photo

নদীOffline

  • Nodie
  • Profile picture of নদী

    নদী

    3 years, 7 months ago

    দেখা
    তোমায় দেখেছি আমি আকাশের হাতছানিতে,
    তোমায় দেখেছি আমি বৃক্ষের সবুজ তারুণ্যের বানীতে।
    তোমায় পেয়েছি আমি ঝড়ো হাওয়ার অশনি সংকেতের মাঝে,
    তোমার গান শুনেছি ঘন বর্ষনের সাত সুরের কারুকাজে।
    তোমার সৌম্য দৃষ্টি দেখেছি শরতের স্নিগ্ধতায়,
    তোমার ছোঁয়া পেয়েছি হেমন্তের শিশিরের ফোঁটায়।
    তোমার কন্ঠ শুনেছি সাগরের অশান্ত গর্জনে,
    তোমার আলিঙ্গনের উত্তাপ মেখেছি সূর্যের সোনালী কিরণে।
    তোমার পদধ্বনি শুনেছি কোকিলের কুহুতানে,
    তোমার ইশারায় ঘর ছেড়ে চলেছি কোন অজানা পানে।
    তোমায় দেখেছি আমি আদিগন্তবিস্তৃত নীলিমায়,
    তুমি আছো মিশে আমার সমগ্র সত্ত্বায়।

    11
    7 Comments
Skip to toolbar