Profile Photo

Suhas Barnabash GomesOffline

  • Barnabash
  • Profile picture of Suhas Barnabash Gomes

    Suhas Barnabash Gomes

    3 years, 7 months ago

    মায়ার বাঁধন

    মায়ার বাঁধন এমনই রতন যায় না তারে ঘেরা
    তোমার ঐ মায়াবী চোখে দেখি নয়ন তারা।
    আশার নিড়ে প্রদীপ জ্বেলে নিজের মমতায়
    প্রহর গুনি শিরোমণি তোমার বেদনায়।
    ইচ্ছে ছিল বাধব ঘর স্বর্ণ লতার গুনে
    আমায় তুমি করলে পর পরমানন্দ পেয়ে।
    ছন্য ছাড়া করলে মোরে ওহে স্বর্ণ লতা
    ছিলাম আমি তোমার অণু তুমি ছিলে সখা।
    তুমি সখা স্বর্ণ লতা শিকড় ছাড়া গুল্মশাখা
    যেথায় পরে ছায়া তোমার ছড়াও নিজের পাখা।
    হাওয়ায় উড়ে পাখায় দুলে বাঁধলে গিয়ে দূরে
    বাঁধন হারা হয়ে সখা থাকলে কি করে।
    কোন বাধনে জড়ায়ে তুমি সাগর দিলে পাড়ি
    এ কূলেতে মগ্ন আজও নেই কোন মোর আড়ি।
    পরম নিদ্রাই করতে পারে মায়ার বাঁধন ফিকে
    ভালোবাসি ভালোবাসি পরম সখা তোকে।

    Suhas
    4/11/2022

    7
    4 Comments
Skip to toolbar