Profile Photo

A.H.M.Rashid ul HassanOffline

  • r@shidh@ss@n
  • Profile picture of A.H.M.Rashid ul Hassan

    A.H.M.Rashid ul Hassan

    3 years, 8 months ago

    প্রলাপ

    শহরজুড়ে শোকের ছায়া,
    মরেছে ভালোবাসা,বিশ্বাস আর মায়া,
    অবিশ্বাসের পুরুতেরা নিয়েছে শহরের দখল,
    বিশ্বাসের শব তাই নিঃসঙ্গ,লাওয়ারিশ কেউ,
    আমিও বদলে রং ভাসছি নষ্ট স্রোতের সাথে,
    পরিনাম বিপরীত তবুও মোহের মন্ত্রজালে,
    সবাই হারাচ্ছে সব না কেবল আমিই অধিক,
    দিশাহারা অদৃষ্টে বিশ্বাসী সত্তা কেবলই অস্থির,
    সত্তা হা হা,সে তো মরেছে বিশ্বাসেরও আগে,
    অবিশ্বাসের বৃশ্চিক রোগে ভুগে,
    শুধু বয়ে বেড়ানো ক্ষয়িষ্ণু খোলস,অভিশপ্ত আয়ুষ্কাল জুড়ে,
    শাপ মোচনের উপায় ছিল না,পাপ ছেড়ে যায়নি বলে।
    পাপেরা গড়েছে ভীত জটরে,নিশ্ছিদ্রে পরম আদরে,
    বড় দেরিতে শহরজুড়ে শোকের ছায়া,
    কিন্ত এ শহরে মানুষ কোথায়,কেবলই অভিশপ্ত কিছু কায়া।

    5
    3 Comments
Skip to toolbar