-
শাহাদাতুর রহমান সোহেল is with মাইদুল ইসলাম বাঁধন and 66 others
কবিদের ফেইসবুকিং: কবি জাইদুল ইসলাম
1)
মানহীন দশ হাজার কবিতা লেখার চেয়ে সারাজীবনে মানসম্মত দশটি কবিতা লেখা উত্তম।2)
কিছু স্মৃতি অমলিন হৃদয়পটে রয়,
অনুভবে প্রতি রোজ খুঁজে পরিচয়।3)
কবি ফররুখ আহমদ : কালজয়ী কবিতার জনক_______________________________
অসংখ্য জনপ্রিয় এবং কালজয়ী কবিতার জনক কবি ফররুখ আহমদের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ অক্টোবর। ১৯১৮ সালের ১০ জুন বৃহত্তর যশোরের মাগুরার মাঝআইল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। খান সাহেব সৈয়দ হাতেম আলী ও রওশন আখতারের দ্বিতীয় পুত্র ফররুখ আহমদ।১৯৩৭ সালে খুলনা জেলা স্কুল থেকে প্রবেশিকা, ১৯৩৯ সালে কলকাতা রিপন কলেজ থেকে আইএ পাস করেন। কলকাতা স্কটিশ চার্চ কলেজে ১৯৩৯ সালে দর্শন বিষয়ে, পরে ১৯৪১ সালে কলকাতা সিটি কলেজে ইংরেজি সাহিত্যে অনার্স নিয়ে বিএ-তে ভর্তি হন। কিন্তু নানা কারণে এখানেই প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্তি ঘটে।১৯৪৩ সালে আইজি প্রিজন অফিস ও ১৯৪৪ সালে সিভিল সাপ্লাই অফিসে স্বল্পসময় চাকরি করেন। এরপর সাংবাদিকতা ও সাহিত্যচর্চা নিয়েই জীবনের বৃহত্তর সময় অতিবাহিত করেন তিনি। রেডিও পাকিস্তান, ঢাকা ও বাংলাদেশ বেতারের নিজস্ব শিল্পী ছিলেন। ১৯৭৪ সালের ১৯ অক্টোবর ঢাকার ইস্কাটন গার্ডেনে ইন্তেকাল করেন আধুনিক বাংলা সাহিত্যের এই শক্তিমান কবি।
বাংলা সাহিত্যের এক অসাধারণ নন্দিত কবি ফররুখ আহমদ। স্বপ্নরাজ্যের সিন্দাবাদ, ঐতিহ্যের কবি ফররুখ আহমদ বাংলা সাহিত্যাকাশে এক উজ্জ্বল তারকা। ছন্দের কবি, সঙ্গীত ঝঙ্কারের কবি ফররুখ আহমদের কাব্যে ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি, স্বদেশ, সমকাল ফুটে উঠেছে সার্থকভাবে। অফুরণ সৌন্দর্য, উদাস কল্পনা, রূঢ় বাস্তবতা, প্রদীপিত আদর্শ, সমুদ্রবিহার, রোমান্টিকতা, প্রেম প্রভৃতি তার কবিতার মৌলিক চরিত্র নির্মাণ করেছে। গানের ভুবনেও তার পদচারণা ছিল। পঞ্চাশ-ষাটের দশকে শিল্পী ও গীতিকার হিসেবে তার ছিল খ্যাতি। শিশু সাহিত্য, প্রবন্ধ, নাটক, অনুবাদ সাহিত্যেও তার অবদান উল্লেখযোগ্য।তার প্রথম ও সেরা কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি ১৯৪৪ সালে প্রকাশিত হয়। এ ছাড়া আজাদ কর পাকিস্তান (১৯৪৬), সিরাজাম মুনিরা (১৯৫২), নৌফেল ও হাতেম (১৯৬১), মুহূর্তের কবিতা (১৯৬৩), হাতেম তায়ী (১৯৬৬), পাখির বাসা (১৯৬৫), হরফের ছড়া (১৯৬৮), নতুন লেখা (১৯৬৯), ছড়ার আসর (১৯৭০), নয়া জামাত (১৯৫০), হে বন্য স্বপ্নেরা (১৯৭৬), ইকবালের নির্বাচিত কবিতা (১৯৮০), চিড়িয়াখানা (১৯৮০), কাফেলা (১৯৮০), হাবেদা মরুর কাহিনী (১৯৮১), সিন্দাবাদ (১৯৮৩), কিসসা কাহিনী (১৯৮৪), ফুলের জলসা (১৯৮৪), তসবির নামা (১৯৮৬), মাহফিল (১৯৮৭), ফররুখ আহমদের গল্প (১৯৯০), ঐতিহাসিক অনৈতিহাসিক কাব্য (১৯৯১), দিলরুবা (১৯৯৪)4)
জোছনা রাতে পুকুর ঘাটে হাতটি হাতে রেখে
হাজার নিশি কাটিয়ে দিব তোমায় দেখে দেখে।
ঠিকরে পড়া চাঁদের আলো মুঠোয় ভরে ভরে
সারা অঙ্গ সাজিয়ে দিব অতি যতন করে।
কোটি তারায় গাঁথবো মালা পরিয়ে দিব গলে
লক্ষ চুমো আঁকব ঠোঁটে নানান ছুতো ছলে।5)
নকল ডিম:
ডিম কিনে তা পানিতে ভিজিয়ে রাখুন। ডিম ভিজিয়ে রাখার কয়েক ঘন্টা পর তা যদি ফেটে যায় এবং ফাটা জায়গা থেকে ভেতরের অংশ বাইরে বেরিয়ে শক্ত হয়ে যায় এবং তা যদি হয় গন্ধহীন, তবে ওই ডিম কৃত্রিম উপায়ে বানানো নকল ডিম যা ক্যালসিয়াম কার্বনেট, রেজিন, এনাম, জিলাটিন, ক্যালসিয়াম ক্লোরাইড ও অন্যান্য রাসায়নিক উপাদানের তৈরী ফলে পানিতে না মিশে তা শক্ত হয়েছে এবং গন্ধহীন রয়েছে। আর এটা আমাদের লিভার এবং ব্রেইনের স্নায়ুর জন্যে মারাত্মক ক্ষতিকারক।আপাতত পরিচিত দোকান থেকে ডিম কিনে খাবেন।কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।বাজার কঠোরভাবে মনিটরিংয়ের জোর দাবি জানাচ্ছি।6)
■■ হযরত আলী (রাঃ) এর অত্যন্ত গুরুত্বপূর্ণ কতিপয় নসীহাঃ
■■ আপনার গোপন বিষয়াদি শুধুমাত্র দু’জনের মাঝে সীমাবদ্ধ রাখুন। আর তারা হলেনঃ■ ০১. আপনি নিজে এবং ■ ০২. আপনার রব!
■■ দুটি বিষয়ে কখনও উদ্বিগ্ন হবেন না! যথাঃ■ ০১. রিযিক এবং■ ০২. মৃত্যু। ——-কারণ, এই দু’টি জিনিস আপনার হাতে নয় এবং এ সম্পর্কে আপনার কিছুই জানা নেই! এ দু’টি জিনিস একমাত্র দয়াময় আল্লাহর হাতে।
■■ পৃথিবীতে দু’জন মাত্র মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। আর তারা হলেনঃ■ ০১. আপনার মা এবং■ ০২. আপনার বাবা।
■■ দুঃসময়ে দু’টি বস্তুর সাহায্য নিন। আর তা হলোঃ■ ০১. ধৈর্য্য এবং■ ০২. সালাত।
■■ দু’টি জিনিস কখনও মনে রাখবেন না। যথাঃ■ ০১. মানুষের প্রতি আপনার অনুগ্রহ এবং ■ ০২. আপনার প্রতি মানুষের অন্যায় আচরণ।
■■ দু’টি জিনিস কখনও ভুলবেন না! তা হলোঃ■ ০১. আল্লাহ তা’আলার কথা এবং■ ০২. আখিরাতের কথা!!——হযরত আলি রাযিয়াল্লাহু আনহু!!
■ মহান আল্লাহ তা’আলা আমাদের সবাইকে সঠিক এবং পরিপূর্ণ ভাবে জানার, বোঝার এবং মেনে চলার তাওফীক দান করুন এবং আমাদের সবাইকে ক্ষমা, কবুল ও হিফাযত করুন(আ-মীন)।।7)
হৃদয় কাড়া একটু হাসি দিও আমায় রোজ
সোহাগ মাখা মধু কণ্ঠে নিও আমার খোঁজ।
আমি তোমার ডাগর চোখে কাজল এঁকে দিব
বেলী ফুলের সুবাস দিয়ে হৃদয় কেড়ে নিব।8)
ভয় পেয়ে মুখ থুবড়ে পড়ে থাকার নাম জীবন নয়; সংগ্রাম করে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার নাম-ই জীবন।9)
তুমি আমার
– মুহম্মদ জাইদুল ইসলাম
মাত্রাবৃত্ত ছন্দ- ৫+৫+৫+২খোদার নামে শপথ করে বলছি প্রিয়া আমি
তোমার চেয়ে এই জীবনে নাই তো কিছু দামী।
তুমি আমার আশার আলো সুখের বাতিঘর
তুমি আমার দুখের সাথী সারা জীবন ভর।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি হাজার রঙে ঠাসা
তুমি আমার হৃদয় জুড়ে অসীম ভালোবাসা।
তুমি আমার মুখের ভাষা কথা বলার সুখ
তুমি আমার কাব্য তরু ছন্দ ভরা বুক।
তুমি আমার হৃদ আকাশে কোটি তারার মেলা
জোছনা মাখা নিঝুম রাতে সোহাগ রাঙা খেলা।
(সংক্ষেপিত)10)
সিদ্ধান্ত নিয়েছি- যখন যে ডাক্তারের সাথে দেখা হবে অনুরোধ করে বলবো সকল রোগীর প্রেসক্রিপশন স্পষ্ট করে লেখার জন্য।11)
“তোমাদের কেউ যদি জানত যে, ‘জাযাকাল্লাহু খাইরান’ বলার ভেতর কী প্রাপ্তি রয়েছে, তাহলে একজন আরেকজনের চেয়ে সেটা বেশি বলত।”- উমর ইবনুল খাত্তাব (রা.)[ইবনু আবি শায়বাহ, ১/৪৩৬]12) গ্রামীণ সুন্দর পরিবেশে কবিতা, গান লিখতে মন চায়………..
সংগ্রহে: শাহাদাতুর রহমান সোহেল
5 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 07 November 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
সেজান খান
@shezankhan
Nur Mohammad -নূর মোহাম্মাদ
@mohammad12
দেবজীৎ ঘোষ প্রীতম
@debojit
মোস্তফা কামাল সাকি
@mostofakamal
Fatema-Kasem
@fatema-kasem
মুনতাছির আহমেদ
@moontasirahmed
তিতা ফুল
@nadia1



তুলট কাগজ-এর সাথে জড়িত সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা

💐