Profile Photo

Shovan Khan SabuzOffline

  • Methopath
  • Profile picture of Shovan Khan Sabuz

    Shovan Khan Sabuz

    3 years, 7 months ago

    সময়ের অনন্ত স্রোত ভাসিয়ে নিয়ে চলে ক্রমাগত। সাগর পাড়ের অজস্র নামহীন গুরুত্বহীন নূড়ির মতোন আমাদের একেকটি জীবন। প্রজন্মের অনতী দূরে আমরা পরষ্পর অপরিচিত। না মিটিতে আশা নিশি পোহাবার মতো অতিবাহিত হয়ে যায় আমাদের একেকটি জীবন। সময়ের স্রোতে ভেসে যায় সমস্ত আয়োজন। কত ক্ষয়িষ্ণু সব! অথচ সমসাময়িকদের কাছে নিজেকে অর্থবহ করার কি প্রাণান্তকর প্রচেষ্টা মানুষের। শুধু সমসাময়িকদের কাছেই নয়, আরো দূর গন্তব্যে; এমন কি যখন অস্তিত্বও থাকবে না।

    মানব সভ্যতার ইতিহাস জুড়ে আছে অসংখ্য গল্প। মানুষ তার সভ্যতার বিকাশ ঘটিয়েছে এইসব গল্প সৃষ্টির মাধ্যমে। এটা আমার কথা নয়। মানুষ পরিবারবদ্ধ সমাজবদ্ধ রাষ্ট্রবদ্ধ হওয়ার সময় ব্যক্তি বা সমষ্ঠিগত প্রয়োজনে ক্রমাগত গল্প নির্মাণ করে চলেছে। গল্পগুলো মানুষের মধ্যে যেমন একটি অদৃশ্য এবং দৃশ্যমান যোগাযোগ স্থাপন করে, আবার যোগাযোগের বহুসূত্রকে খন্ডিতও করে। বেশির ভাগ মানুষ এই গল্পের ধারক ও বাহক মাত্র। নানাবিধ গল্পের বাইরে গিয়ে বাঁচতে পারা আদিম মানুষের পক্ষে সম্ভব হলেও, আধুনিক সভ্য মানুষের কাছে তা একেবারেই নয়। উদাহরণ প্রয়োজন হতে পারে হৃদয়ঙ্গম করতে। এমনই একটি গল্প হলো দেশ। দেশ কি? পৃথিবী নামক বিশাল গ্রহের অংশ। মানুষ এই গ্রহের বিভিন্ন অংশকে তাদের দেশ বলে চিহ্নিত করেছে। এই দেশ পাখির কাছে মাছের কাছে বা মানুষ বাদে অন্য জীবের কাছে কোন অর্থ বহন করে না। শুধু মানুষ নিজেকে সীমাবদ্ধ করেছে নির্দিষ্ট ভূ-খন্ডে, ভাষায়, বর্ণে, জাতীয়তায়। এমন সহস্র লক্ষ কোটি গল্পে মানুষ নিজেকে ক্রমাগত সীমাবদ্ধ করেছে।

    জাতীয়তা বা রাষ্ট্রের মতো বড় গল্প বা বিবাহ পদ্ধতির মতো মাঝারি গল্প বা নিতান্ত পারিবারিক পর্যায়ের ছোট গল্প, যাই হোক না কেন; ব্যক্তি মানুষের জীবনে তার প্রভাব প্রায় সকল ক্ষেত্রেই সমান। এই গল্পগুলোকে আমরা প্রথাও বলতে পারি। মানুষের টিকে থাকার সংগ্রমে এই প্রথা বা গল্প ব্যবস্থা ভূমিকা রেখেছে তাতে কোন সন্দেহ নাই। আবার বিভিন্ন প্রথা ব্যক্তি মানুষকে তার প্রবাহিত সময়ে বেঁচে থাকার এবং বেঁচে থাকার সুখ অনুভব করাকে চরমভাবে বাঁধা ও ব্যধিগ্রস্থ করেছে। মানুষ শতাব্দীর পর শতাব্দী ধ’রে প্রথা যাপন করে এসেছে। সমষ্টিগত পর্যায়ে প্রথা যাপন সুফল বয়ে আনলেও ব্যক্তি জীবনে তার প্রভাব সবসময় সুখকর হয়নি; বিশেষত সৃষ্টিশীল মানুষদের ক্ষেত্রে।

    4
    6 Comments
    • আমার কাছে গল্পই জীবন!
      শুভেচ্ছা নেবেন সুন্দর লেখাটির জন্য!

    • গল্প। শহরের গল্প,আমাদের থিতু হয়ে যাওয়া বোবা অনুভুতির গল্প,খাতার ভিতর চ্যাপ্টা গোলাপ আর উবে যাওয়া ভালোবাসার গল্প। একটা গল্পকথকের কাছে,মন্ত্রমুগ্ধ হয়ে সব নিশ্চুপ হয়ে শুনি। শোনা দরকার। কারণ,আমাদেরও যে বলা দরকার। অভিবাদন জানবেন।

      • হ্যাঁ। এসব গল্প আছে। আরো কিছু গল্প, যা মেনে চলতে গিয়ে মানুষ প্রোগ্রামে পরিণত হয়।

    • সুন্দর গল্প। আরো লেখো। অভিনন্দন।

    • আপনার লেখায় একটা সাবলীল সুন্দর ভংগী আছে। ভালো লাগলো।

Skip to toolbar