-
A.H.M.Rashid ul Hassan is with Md Rahamat Ali and 11 others
#কবিতা
আঁধারে গুম প্রেমভালোবাসার সোমগ্রহনে অধিকৃত সকল আলো,
সেই থেকে পথ হারানো হৃদয় পায়নি খুজে ঠিকানা গন্তব্যের,
কিংবা হারিয়েছে আর না ফেরার প্রতিশ্রুতিতে,
ইচ্ছে অপনোদনে খোজা সুখ কিংবা বিলাসী দূঃখ আপাত বাহুল্য বিবেচিত হলেও,
ওটাই ছিলো একমাত্র সম্বল কেবল,
ভালোবাসা, দায় হয়েছে সংগোপনে,একান্ত অনিচ্ছায়,
তবুও কিছু অবশিষ্ট হয়তো এখনো বর্তমান,কিংবা নয়,
কোরামিন বা কেমোর কেমিক্যাল বিক্রিয়ায় বিলম্বিত পঞ্চত্বপ্রাপ্তি,বাড়ায় ক্লেশ,
যা অপ্রকাশিত থাকে লেশহীন অবয়বের অন্তরালে,
মুখোশ স্শর্শের দূরত্বকে দেয় স্থায়ীত্ব,
তাইতো সব কিছু আবর্তিত হয় নিয়মে, বিনা ব্যতয়ে,
সব কিছুই বদলে যায় দায়িত্বের পোষাকি নামে,
বড় সামাজিক হয় মৃয়মান সম্পর্ক গুলো,
আমি কেবল আঁধার হাতরে বেরাই অযথা,
হারিয়েছি যা,ফিরে পাওনা হয়না আর কখনোই,
পাপের আয়নাঘরে গুম হয় প্রেম।4 Comments
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
নোমান খালভী
@nomankhalovi
Shomik Adhikary Nandon
@shomikadhikarynandon
Drako Shajib
@drako
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
অসীম রহমান
@ashim_rahman
Anik Uddin
@anik123uddin
মাহমুদুর রহমান মনা
@monamilkygmail-com



“আমি কেবল আঁধার হাতড়ে বেড়াই অযথা,
হারিয়েছি যা, ফিরে পাওয়া হয়না আর কখনোই,
পাপের আয়নাঘরে গুম হয় প্রেম…”
এই কবিতাখানির প্রত্যেকটি চরণ উদ্ধৃতিযোগ্য…! একটা সমগ্র জীবনের চলচ্চিত্রিত দর্পণ যেন প্রত্যক্ষ ক’রলাম… স্মরণযোগ্য অপ্রতুল আনন্দ অপেক্ষা যন্ত্রণাবিধুর জীবনই যে আমাদেরকে বৈষয়িক বিষে ক্ষণে ক্ষণে জারিত করে চলেছে সেটা মর্মে মর্মে উপলব্ধ হ’লো প্রিয়…জানিনে কিভাবে এই লেখায় আমার মুগ্ধতা জানিয়ে শেষ ক’রবো…! সুদূর দীর্ঘ পথের যাত্রায় যেন এতটুকুই মনে হ’তে থাকে… “জীবন শত সহস্র ক্ষণের ধুসর বিস্মরণ / চোখের জলের তবে এত ছিল রঙ…!”