Profile Photo

Jannatul FerdausiOffline

  • ferdausi
  • Profile picture of Jannatul Ferdausi

    Jannatul Ferdausi

    3 years, 7 months ago

    💥স্মারক-চিহ্নঃ💥
    অবিভক্ত বাংলার কোলে বেড়ে উঠতে থাকে সেই ছোট্ট রেবা।সেই সাথে তার ভাই-বোন।বাবার
    সীমিত-উপার্জনে এতো বড় সংসারটা চলত ঠেলাগাড়ীর মতো।
    বাংলাদেশের প্রাইমারির মাস্টর কি-না,প্রায়
    মরি-মরি অবস্থা ! তবুও গ্রামের দশজনের কাছে ছিল সম্মানিত।
    কচু শাক,আলুপোড়া,ঝালপোড়া খেয়েই কোনমতে দিন কেটে যায় সকলের।

    পর্বঃ২
    শক্তি আর নিশি দুই ভাই।জাতে তারা শুদ্র।সুক্তিপুর গ্রামে তাদের বসবাস।তবে আশ্চর্যের বিষয় হলো,ওরা দুই ভাই-ই কোরআনে হাফিজ। গ্রামে বেশ কানাকানিও হয় এই বিষয় নিয়েঃ
    গণেশ দা আর জ্যাঠামনির কথোপকথন শুনেই বুঝতে পারা যায়, শক্তির পরিবার পঞ্চায়েতের কোন ধারায় দন্ডায়মান। যাকে বলে”এক-ঘরে”করে রেখেছে।
    তবে তারা প্রশংসারও দাবিদার। সুমিষ্ট কণ্ঠে প্রতিদিন সকালে আবুল মাস্টার স্কুলে যাওয়ার পথে, নিশির কুরআন তিলাওয়াত শুনতেন।মাস্টার মশায়ইও বেশ ধর্মে-কর্মে পারদর্শী ছিলেন।
    গ্রামের এক নম্বর বৃদ্ধ গোছের কুটনীতিবিদ চ্যাংগোপু বাপু তো প্রায়ই বলে ওঠেন”ওপাড়ার থোন,এপাড়ায় আইসেছে ছেলে-পুইলেগের দশ আঁটি বাঁশ মারতি।গ্যালো গ্যালো সব রসাতলে গ্যালো গো—–;ছ্যা!ছ্যা!ছ্যা! গ্যালো গ্যালো।”
    মুচকি মুচকি হেসে,মাস্টার বাবু তার কর্মস্থলে চলে যান।

    7
    5 Comments
  শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi

Daulatpur,Khulna

 

♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।

শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।

২০০০ সালে  সাঁকো প্রকাশনি থেকে কবিহিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট  গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নামবনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ। 

        ই-মেইলঃ [email protected]

Skip to toolbar