Profile Photo

মিথিলা কনকOffline

  • Methila06
  • Profile picture of মিথিলা কনক

    মিথিলা কনক

    3 years, 7 months ago

    বিশ্বাস ঘাতিনী
    ———–
    অনেক আলোয় ভরা আকাশ
    দেখবো ভেবে সন্তর্পণে চোখ মেলি,
    কিন্তু একি! দু’চোখ এর সীমানায়
    শুধুই কলংকের কাজল কালো আঁধার!
    অনেক করে হাতরিয়েও
    আলোর আভাস পাইনি কোথাও
    আকণ্ঠ তৃষ্ণায় আকুল চেয়ে দেখেছি
    আদিগন্ত ছুঁয়েছে অথৈ নীল জল ,
    তীব্র বেগে ছুটে গেছি সমুদ্রের কাছে
    মেলেনি তৃষ্ণার অমৃত ধারা
    শুধুই তিক্ত গরলে ভরেছে কন্ঠ ও উদর ।
    পরিশ্রান্ত ক্লান্ত আমি একটি মহিরুহ তলে
    ছায়া পাবার আশে এলিয়ে দিয়েছি
    শরীর ,দিয়েছি বিছিয়ে মন ,
    বেলার সাথে সাথে সে ছায়াও
    সরে গিয়েছে বহুদূর ।
    তীব্র উত্তাপে পুড়ে গেছে
    গুমড়ে চলা হৃদপিন্ড,
    ভালোবাসার সে হৃদয়ের অন্তঃপুর।
    ভালোবাসবো বলেই দু’হাত ধরেছি
    দিয়েছি সব টুকু নিঃশ্বাস নিংড়িয়ে
    তবুও ভাবোনি আপন
    ভালোবেসেছি সব ভালোবাসা দিয়ে
    আঘাতের পিঠে আঘাত সয়েছি
    তবু দিয়ে গেছি আদরের চাদর জরিয়ে
    পাইনি তবুও একবিন্দুও প্রেম !
    করেছো নিন্দা কলংক টিপ
    কপালে দিয়েছো এঁকে –
    এতো ভালোবাসার এই কি প্রতিদান ?
    ছিলাম কি তোমার
    আজ পরিচিতি দিলে
    বিশ্বাস ঘাতিনী নাম যে আমার ।।

    5
    3 Comments
Skip to toolbar