Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অগ্নিচুম্বন

    রক্তের প্লাবনে আজো গান গাই, গিটারের তারে বকুলের মালা গাঁথি,
    প্রিয়তমা এই ভীষণ আকালের শহরে,
    আজো তোমায় খুঁজে ফিরি নাগরিক বস্তিতে,
    তবে আজ এই নিঃস্ব কালে কিসের আশায় বসে আছো?
    ঠোঁটে ঠোঁটে ঢেলে দাও অগ্নিচুম্বন।
    লাভার স্রোতের মতো বারুদের গন্ধ মুখে মেখে,
    আমি ছুটে যাবো ওই পুরাতন মন্দিরে,
    রক্তের হোলিখেলায় দাঁড় করাবো পঞ্চান্ন হাজার বর্গমাইলের মানচিত্র।
    অগ্নি শিক্ষার দ্রোহে ভাসাবো প্রিয় নষ্ট নীড়।

    4
    5 Comments
Skip to toolbar