-
লকডাউন
সালমানুর রহমান
————–
দিন মজুরের রোজগারিতে তালা মেরে
রিকশাওয়ালার রিকশা চলতে বাধ সেরে
দিন এনে দিন খাওয়ারা সুযোগ খুঁজে ফেরে
রাস্তায় বের হলে যেন মারতে আসে তেরে।সাহেবরা সবে গাড়ি চড়ে যাচ্ছে যে যার মত
পরিবহন ব্যতীত বেসরকারি কর্মীদের আহাজারি কতশত
দরিদ্র অসহায়দের না বলা কথা যত
নিম্নবিওের পুষে রাখা এই ক্ষত।স্কুল কলেজ বন্ধ হওয়ার কারন
সদ্য কলেজে উঠা কত আদিবার বারণ
উপেক্ষিত ছিল তাদের কন্যা সম্প্রদান
কত ফারহানের জীবন হল খান খান।বিশ্ববিদ্যালয়ের ছাএদের হাতে মাদকের ছড়াছড়ি
সহায়তার নামে রাজনীতিবিদের প্রশংসার কাড়াকাড়ি
অনেকে আবার সহায়তার নামে ছবি তুলে করে বাড়াবাড়ি
মজুরেরা বলে,”সাহায্য চাইনা,লকডাউন খুলে দেন তাড়াতাড়ি “।আছে কেউ যে শুনবে এসব কথন
শক্ত হাতে করবে এসবের সমাধান
নেই কি তবে কেউ?শেষ হবে কি এ দুঃখের দহন?
না, না আসবেনা কেউ আর করতে এ সাধন!আছি সেই ক্ষণের অপেক্ষায় মোরা এখন
ধরা থেকে উঠে যাবে দুর্বোধ্য এ মহামারী কখন?7 Comments
Friends
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
খান মোঃ এমদাদুল হক নিসু
@khannisu
Rokeya Khanam
@rokeyakhanam
খালেদা আক্তার
@khaledaakhter
কবি ইমদাদ শাহ্
@d7d9622a148864d078eb915a7458eb8b
মেহেদী মারুফ
@maruf1
ডা.এম.এইচ.রহমান খান
@drmhrahmankhan
মুহাম্মদুল্লাহ বিন মোস্তফা
@muhammadullahbinmostofa
AdabenTatali
@adabentatali


লকডাউন এলো ভীষন এক উপদ্রব হয়ে। নিরাপদ থাকুন। অভিনন্দন সচেতন কবিতার জন্য।