-
আমি ওকে নিজের সমস্ত উজাড় করে আমার আকাশ এ উড়ার স্বাধীনতা দিয়েছি, সমস্ত পাখি তো আর আমার নীলকন্ঠ না…. তবুও নীলকন্ঠ পালক গুটিয়ে বসে আছে, এইদিকে আমার আকাশ নিস্ব হতে চলল….আমার মনের নীল আকাশটায় উড়ার স্বাধীনতা কারো নেই, তবে নীলকন্ঠের জন্যে সে আকাশ উন্মুক্ত…সকলের জন্যে যেমন সিমাবদ্ধ ওর জন্যে সেই আকাশ অসীম; ঠিক আমার এই ভালোবাসার মত। হৃদয়ে কাউকে ধারন করতে কারন লাগে না, তা এমনিই হয়ে যায়… নীলকন্ঠ হারিয়ে গেলেও আমার হৃদয়ে থাকবে সবসময়। নীল রঙে রাঙিয়ে যেদিন ও চলে যাবে সেদিন যাবেই, ওকে হয়তো যেতেই হবে… অন্য কোন পাখির ডাক কানে বাজলেও বাজতে পারে তবে ওর চেচানো ডাকের নেশা তো রয়েই যাবে, নীলকন্ঠের স্মৃতি থাকবে, পুরাতন চিত্রভানু শুধু বদলে যেতে যেতে হারিয়ে যাবে এ অধ্যায়ের উপসংহারের রচনা করে….
12 Comments-
“আমার মনের নীল আকাশটায় উড়ার স্বাধীনতা কারো নেই, তবে নীলকন্ঠের জন্যে সে আকাশ উন্মুক্ত”
ভয়ানক সুন্দর এক আপন উপলব্ধি পেলাম যেন এখানে, সেখানে, সবখানে… কেননা “হৃদয়ে কাউকে ধারন করতে কারণ লাগে না”
-
-
-
Friends
শায়েরুল ইসলাম
@shaerulislam
Md. Arif Hossain
@arifhossain
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
রিফায়াত নিগার
@refayat-nigar
অসীম রহমান
@ashim_rahman
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Ekhtiar Uddin
@ekhtiar2003
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
AdabenTatali
@adabentatali



হৃদয়স্পর্শী