Profile Photo

মিথিলা কনকOffline

  • Methila06
  • Profile picture of মিথিলা কনক

    মিথিলা কনক

    3 years, 6 months ago

    ভালোবাসা
    _________

    ভালোবাসা ছোট্ট একটা শব্দ ,চারটি অক্ষরের মিশেলে অথচো এর অর্থ ,এই অনুভূতি হয়তোবা আকাশের চাইতেও বিশাল । অসীম , যার সীমা দৃষ্টিতে বা ছোট্ট একটা হৃদপিন্ডে ধারণ করা যায়না ।
    এই একটি শব্দ, চারটি অক্ষরের পেছনে কেউ কেউ তার সারাজীবন ছুটে চলে । যে চায় একবারে অন্তর থেকেই আশা করে ,কেউ এমন যে তাকেও ভালোবাসুক হ্যাঁ শুধু তাকেই ।ভালোবাসা বলতে বেশীর ভাগ মানুষ চামড়া আর শরীরের ভাষাকে বোঝে কিন্তু আসলেই কি ঠিক এতোটুকুতেই সব !
    ভালোবাসা কখনোই বয়স , চেহারা , বিত্তবৈভব দেখে হয়না , ব্যাস হঠাৎ করেই হয়ে যায় ।
    সত্যিকারের ভালোবাসা না দেখে রং না দেখে রুপ শুধুই অন্তর দেখে । অন্তরের সম্পদে কে কতোটা সম্পদশালী তাই হয় বিবেচ্য ।
    কেউ কেউ সত্যি ভালোবাসা পায়ে ঠেলে নির্দ্বিধায় ,ছুঁরে ফেলে ,ঠিক অদরকারী মোরকের মতো ,পথের ধুলায় অথবা অবলীলায় দুমরিয়ে ফেলে দেয় কোন ডাষ্টবিনে। অথচো কারো কারো সারা জীবন কেটে যায় তার রুহ্ হাহাকার করে একটা ভালোবাসার একটুকু সত্যি অনুভবের জন্য ,একটা এমন ছোঁয়া যে কথা না বলেও বলে দেয় অনেক কথা । যারা পরস্পরের অন্তরের সত্য জানে তাকেই ভালোবাসে , যার উপস্থিতি সব ধরনের ভয় বা বিপদের মুখে নির্ভয় দাঁড়িয়ে থাকার সাহস যোগায় । আঁধারের মাঝেও যে হাত ধরে অনায়াসে পথ চলা যায় । সেই তো ভালোবাসা ।
    যে যোজন যোজন দূর থেকেও বলে, অন্তরে আছি ভয় পেওনা । আছি তোমার শক্তি হয়ে আছি তোমার স্বস্তি হয়ে ,একদম ভয় পেওনা ।।

    5
    4 Comments
    • ভালোবাসার সুন্দর ব্যাখ্যা দিয়েছেন বন্ধু! ভালোবাসা অন্তরের শক্তি হোক!

    • খুব সুন্দর লিখেছেন ।
      আঁধারের মাঝেও যে হাত ধরে অনায়াসে পথ চলা যায় । সেই তো ভালোবাসা ।
      যে যোজন যোজন দূর থেকেও বলে, অন্তরে আছি ভয় পেওনা । আছি তোমার শক্তি হয়ে আছি তোমার স্বস্তি হয়ে ,একদম ভয় পেওনা ।। একথা গুলো আমার নিজেরেও অনুভব।

    • প্রেম এক অপার অনুভব; শেষ হয় না।

    • শুভেচছা ও অভিনন্দন জানাই

Skip to toolbar