Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • কবির শেকল বাঁধা হাত

    চরাচরে গভীর অন্ধকার,
    অমাবস্যার গভীরে কেমন প্রবল আলোয় আলোকিত।
    জোনাক পোকার দল,
    আলোক শতদল।
    রক্তিম গোলাপ।
    বৃষ্টির মতো রক্তের স্রোত,
    আসমান থেকে নেমে আসে।
    সর্বহারার দল হাড় হাভাতে,
    ভাতের গ্রাসে দুঃখ ভোলে।
    স্মৃতিতে স্মৃতিতে হারে,
    কেন কাঁদে? কি ভেবে?
    এ কেমন নিঃস্ব কাল?
    তোমার আমার গোপন প্রণয়,
    ক্যামেরায় বাঁধা পরে।
    প্রলাপে প্রলাপে ধাঁধাঁর ধারাগোলে।
    দুই তিনে কখনো পাঁচ কখনো নয়,
    সাত পাঁকে শত ভুলে কখনো বা নয় ছয়।
    আলোর পোশাক পরো।
    আমি কালোর কাফন পরি।
    হাতের শেকলে বাঁধা,
    কবির হাত বাঁধা পরে না- এ কথা আবার বলি।

    2
    2 Comments
Skip to toolbar