Profile Photo

মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলOffline

  • Ashraful710
  • কবি ও লেখক যাকির সাইদ এর উক্তি:
    ” পৃথিবী সাহসী মানুষের জন্য। ”

    নিজ মন্তব্য:
    সাহসী হয়ে তো কেউ জন্মে না । তবে দুর্লভভাবে কিছুক্ষেত্রে মানুষের জিনগত বৈশিষ্ট্যের প্রভাব, প্রকৃতি, শিক্ষা, প্রতিভা এবং সর্বোপরি পরিবেশই মানুষকে সাহসী করে তোলে । কখনওবা দুঃসাহসী । একজন বিবেকসম্পন্ন সাহসী মানুষ হয় সভ্য । সৃষ্টির শ্রেষ্ঠ জীব । মনুষ্যত্ববোধের প্রতিনিধিত্বকারী । নির্মাণ করে সভ্যতা । তার পবিত্র আত্মা মানবজাতির কল্যাণ করে । যদিও অসভ্য বা বর্বর মানুষের আধিপত্য রয়েছে এই ধরিত্রীতে । হয়তো সাময়িক । কিন্তু একজন সাহসী মানুষ তার শাণিত চেতনায় সে চিরকালই সাহসী । কখনও প্রকৃতি কিংবা অসভ্য মানুষরূপী কীট’রা সাহসী মানুষের চেতনা, সাহস, মনন, শক্তি, আস্থা ও দৃঢ়তাকে ধ্বংস করে দেয় । অনিবার্যভাবে মানুষ হয় নিঃশেষ এবং ভীতু বা কাপুরুষ, দুর্বল । লোপ পায় তার জীবনীশক্তি ও কর্মস্পৃহা । তাহলে কি- এরা পরাজিত, অবহেলিত এবং অপাংক্তেয়? নিয়তিই কি এর জন্য দায়ী? তবুও, সাহসী মানুষের পাশাপাশি তাদেরও এই গ্রহে টিকে থাকার অধিকার রয়েছে ।

    7
    12 Comments
Skip to toolbar