Profile Photo

মিথিলা কনকOffline

  • Methila06
  • Profile picture of মিথিলা কনক

    মিথিলা কনক

    3 years, 6 months ago

    অপেক্ষা
    ———–

    বছরটা হঠাৎ শুরু হয়ে
    কিভাবে যেন চোখের নিমেষে ই
    শেষ হয়ে যায় !
    ক্যালেন্ডার এর পতা গুলো
    এক দুই তিন চার করে
    কখন বারো নম্বর এর শেষ পাতায়
    এসে খানিক জিরিয়ে নেয় তা ,
    তাকিয়ে না দেখলে বোঝা যায় না ।
    গলির মোড়ের মিষ্টির দোকানে
    সাজিয়ে রাখা বাহারি সন্দেস ,
    মনোহারি দোকানের চকলেট, চিপস্
    অথবা স্কুলের সামনের পাপর ভাজা ,
    পুরোনো দিনের স্বাদ মনে আসতেই
    হাসি খুশি মনে পুরো সন্দেসটা মুখে পুরে ই
    থমকে যাওয়া !
    এই কি সেই অতি আবদারে পাওয়া
    মন মিঠাই?
    বছর বিদায় নিয়ে নতুন সাথে
    পাশে এসে দাঁড়ায় আরেকটি নতুন বছর
    বয়সের পারা চড়তে থাকে উপরে আর ,
    আয়ু শেষের ঘন্টা ধ্বনি ,
    বিবেক শুনিয়ে যায় ।
    তেত্রিশ বছর পেরিয়ে পার হয়ে যায়
    আরো দশটি বছর ,
    অপেক্ষার পালা ফুরোয় না ।
    কোথায় গেল সেই গানওয়ালা কে জানে!
    তার বেহালা আর হারমনিকায়
    কালের ঝুল আর ধুলো ময়লা জমে ,
    মাটি হয়ে যায়
    তাতে দূর্বা জন্মে বুকে হিমের মুক্তো নিয়ে ।
    হাজার বার ফিরতে চাইলেও
    ফেরা হয়ে ওঠেনা আর অতীতে !
    একবারটি দেখবার আকুতি নিয়ে
    ফেলে আসা ঝুল বারান্দার
    এ মাথা ও মাথা চষে ফেললেও ,
    আর দেখা হয়না
    ল্যাম্প পোষ্টের নিচে অপেক্ষমান
    সেই ছেলেটির সাথে ।।

    6
    5 Comments
    • হাজার বার ফিরতে চাইলেও
      ফেরা হয়ে ওঠেনা আর অতীতে !- মাঝে-মাঝে খুব মনে হয় এমন কিছু একটা থাকতো যাতে করে টুক করে একটু অতীত ঘুরে আসতাম।

    • সময় অদ্ভুত একটা মায়াজাল!
      চমৎকার একখানা কবিতা হয়েছে কবিপ্রিয় কিন্তু কিছু টাইপিং ভুল ঠিক করা প্রয়োজন।
      যেমন,
      “বয়সের পাড়া চড়তে থাকে উপরে আর” এখানে “পাড়া” সম্ভবত “পাতা” হবে।
      “কোথায় গেল সেই গালওয়ালা কে জানে!” এখানে “গালওয়ালা” “গানওয়ালা” হবে।

    • কবি আপনাকে শুভকামনা ও অভিনন্দন জানাই

    • অপেক্ষার ঘড়ি ধীরে চালে। অভিনন্দন।

Skip to toolbar