-
A.H.M.Rashid ul Hassan is with আনোয়ার পারভেজ নূর শিশির and 4 others
#কবিতা
মুক্তি করো নয়নিখিল জুড়ে নরকের রূঢ় তপ্ততায় দাহিত হৃদয়,
আমি কেবলই অসহায় অমলিন দৃষ্টির দর্শক,
শিরা উপ শিরার প্রার্থিত বর্ষন হয়ছে প্রত্যাখ্যাত,
তুমিও অস্বীকার করেছো,গুটিয়ে নিয়েছো নিজকে,
আমিও প্রত্যাশা রাখিনি পুনঃ প্রাপ্তির,
অসহ্য যন্ত্রনা হলেও সয়ে নিয়েছি,
জানি সমাপ্তি সন্নিকটে,এক শ্বাস দূরত্বে,
যা কিছু ছিলো দিয়েছি সবই,যথেষ্ট ছিলো না কোন কালেই,
কিংবা দেয়া হয়নি কিছুই,
আমি তোমায় আকাশ দিয়েছিলাম,
তুমি জানালার ফ্রেমে আটকে গেছো,
আমার দেয়ায় ভুল ছিল,কিংবা তোমার বোঝার,
না ভুলগুলো কেবলই আমার,
অজথাই বিনিময়ের হিসাব কষা,আমি বনিক নয় প্রেমিক ছিলাম,
আজও প্রস্থিত হবো একই পরিচয়ে,
বেঁধে যাব আমার তরী তোমার ঘাটে,
তুমি বেঁচে থেকে মরবে প্রতি মুহুর্তে,
আমি মরে গিয়ে রয়ে যাব তোমার প্রতিটি অনু পরমানুতে,
আমি চলে গিয়েও থেকে যাব তোমার ফুসফুসের প্রতিটি বায়ুগ্রন্থীতে,
তোমার অবচেতন ভবিষ্যত আর বর্তমানে,
মুক্তি তোমার বা আমার কারোর নয়।6 Comments-
“আমি মরে গিয়ে রয়ে যাব তোমার প্রতিটি অনু পরমানুতে,
আমি চলে গিয়েও থেকে যাব তোমার ফুসফুসের প্রতিটি বায়ুগ্রন্থীতে,
তোমার অবচেতন ভবিষ্যত আর বর্তমানে,
মুক্তি তোমার বা আমার কারোর নয়”আমার কোনো সুদূর বিস্মরণের প্রিয়া যেন স্বগতোক্তিতে ছড়িয়ে গেল অপূর্ব সব অনিবার্য যন্ত্রণালাপ… সে যেমন জেনেছিল তেমন আমি’ও… মুক্তি কারো নয়… যদি…
“আজও প্রস্থিত হবো একই পরিচয়ে,
বেঁধে যাব আমার তরী তোমার ঘাটে”এই কবিতা’র কৃতজ্ঞতা ও মুগ্ধতা স্বীকার করা শেষ হবে না কোনোদিনও… কেননা…
“যা কিছু ছিলো দিয়েছি সবই,যথেষ্ট ছিলো না কোন কালেই,
কিংবা দেয়া হয়নি কিছুই”পুনশ্চঃ একটা কথা না ব’ললেই নয়… কবি’র সঙ্গে পাঠকের সমন্বিত ভাব বিনিময় না হলে কবিতা রসোত্তীর্ণ হ’তে পারে না… এই একপাক্ষিকতা অনেকটাই পুষ্পহীন বসন্ত অথবা বসন্তহীন পুষ্পের মতই বোধ হতে থাকে…
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
নোমান খালভী
@nomankhalovi
Shomik Adhikary Nandon
@shomikadhikarynandon
Drako Shajib
@drako
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
অসীম রহমান
@ashim_rahman
Anik Uddin
@anik123uddin
মাহমুদুর রহমান মনা
@monamilkygmail-com



পাঠে বিমোহিত।