Profile Photo

A.H.M.Rashid ul HassanOffline

  • r@shidh@ss@n
  • #কবিতা
    তবুও বসন্ত আসুক

    বসন্তের আগমনে হয়না কোলাহল মৃত বাগানে,
    হয় না হিল্লোল কোকিলের কলতানে,
    সুনসান নিস্তব্ধতা গ্রাস করে ঝকঝকে আলোকেও,
    মূহুর্তে অন্ধকার নেমে আসে ঐ এক চিলতে বাগানে,
    যেখনে কিছু আগেও ছিল আলোর আবাস,
    ছিলো অলি আর পুষ্পের মিলন মেলা,
    অবসাদগ্রস্ত পথিকও ভুলতো অবসাদ যার সৌরভে,
    মুহূর্তের ঝড়ে লন্ডভন্ড সে সকল সুচারু আয়োজন,
    এখন নিঃশ্বাস ভারী হয়,বিষের গাঢ় অস্তিত্বে,
    অবিশ্বাসের ফনাধরেরা ঘিরে আছে চতুর্পাশ,
    আমি নিঃস্পন্দ কোন কায়া পড়ে আছি মিথ্যা মায়ার টানে,
    বিরূপাক্ষও হয়তো চান ইতি হোক সকল ধ্বংসের,
    তাইতো চলমান এ তান্ডব নৃত্য,
    আত্মসংহারে মাতোয়ারা জীবনের সকল অনুসংগ,
    আমিও চাই হোক সমাপ্তি,
    তবুও ফুটুক বসন্ত,আন্দোলিত হোক মৃতপ্রায় হরিৎক্ষেত্র,
    মধুপ আর বসন্তদূতের কলতানে ঘুচুক সকল অবসাদ,
    বিনিময়ে আমি প্রস্তুত আত্মাহুতিতে।

    7
    7 Comments
    • “তবুও ফুটুক বসন্ত,আন্দোলিত হোক মৃতপ্রায় হরিৎক্ষেত্র,
      মধুপ আর বসন্তদূতের কলতানে ঘুচুক সকল অবসাদ,
      বিনিময়ে আমি প্রস্তুত আত্মাহুতিতে”

      মুগ্ধতা ও শুভেচ্ছা জানাই প্রতিটি সম্পূর্নাঙ্গ ছত্রের জন্যে… এ যেন এক বিমূর্ত চিত্রশিল্প যার প্রত্যেক ব্রাশস্ট্রোকই কোন না কোন জীবনানুষঙ্গের দ্যোতনা একেঁ যায়…

    • অনেক কষ্ট। তবুও আসুক বসন্ত।

    • কবি আপনাকে শুভকামনা জানাই

    • উপযুক্ত শব্দের সুন্দর বিন্যাসে দারুণ লিখেছেন!

    • সারাজীবন যা বলতে চেয়েছি আপনি একটা কবিতায় সব বলে দিয়েছেন কবিপ্রিয়! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!

    • অনেক শুভকামনা।

Skip to toolbar