Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • প্রতীক্ষা

    প্রেয়সী তুমি এখনো কিসের প্রতিক্ষায় আছো?
    ওরা তোমার প্রিয় নাগরকে মেরে ফেলে রাখেছে গণ কবরে।
    তার চোখ ছিল বাঁধা, হাতের পেছনে লোহার শিকল।
    প্রেয়সী তুমি এখনো কিসের প্রতিক্ষায় আছো?
    ওরা তোমার কাজল কালো চুল কেটে নিয়েছে,
    তোমার পায়ে পরিয়েছে সোনার বেড়ি।
    প্রেয়সী তুমি এখনো কিসের প্রতিক্ষায় আছো?
    নেই, নেই কেউ নেই।
    কেউ নেই এখানে।
    নেই কোন বিবাগী প্রেমিক যে চিৎকারে চিৎকারে বলবে,
    প্রেয়সী তুমি এখনো কিসের প্রতিক্ষায় আছো?
    ওরা তোমাকে ভীষণ ঠকিয়েছে,
    যেমন জুয়ার টেবিলে ঠকেছি আমি।

    1
    1 Comment
Skip to toolbar