Profile Photo

হাসনাত সৌরভOffline

  • Hasnat21
  • Profile picture of হাসনাত সৌরভ

    হাসনাত সৌরভ

    3 years, 5 months ago

    যাপিত জীবনের ঝাঁপি থেকে…….
    ==========================

    একটা বছর কেমন গেলো তার মাপজোক করতে বসলে জ্যামিতির বদলে স্মৃতির দরকার পড়ে। খুব কাছ থেকে দেখলে বোঝা যায় ঘুমন্ত শিশুর সঙ্গে এর তফাৎ নেই বিশেষ। হাজার ভালোবাসা সত্ত্বেও সামান্য খুঁত এলেই যে কেঁদে ভাসিয়ে দেবে ঘর। যে কান্নার শব্দ কতদিন শোনা যাবে তার কোনও নিশ্চয়তা নেই। তাই শিশুকে ভুলিয়ে রাখতে চাই রূপকথা। আলো। দ্যা পাস্ট ইজ জাস্ট আ স্টোরি উই টেল আওয়ারসেল্ফ। গল্প বদলালে শিশু হেসে উঠবে আবার৷ লজ্জা পাবে সূর্যও…

    কত কী হলো না। কতজন চলে গেলো হাত ছেড়ে। এমনদিনে দরকার পড়বে একটা খাতা পেনের। আমরা লিখবো কী কী রয়ে গেলো কাছে এযাবৎ, যা যা চেয়েছিলাম কখনও। বসের গালাগালি। প্রোজেক্টের এক্সালেশান। ক্লায়েটের হেডেকের মধ্যেও কাছাকাছি কোনও মাঠে গিয়ে হেঁটে নেবো সবুজের উপর। খালি পায়ে। ভূমিকে স্পর্শ করে একবার তাকাবো আকাশের দিকে। এই অন্তত সীমানার সামনে নিজের ক্ষুদ্রতাকে স্বীকার করবো নির্দ্ধিধায়। দেখবো একটা ছেলে আপনমনে ফুটবল খেলছে মাঠে। গায়ে প্রিয় দলের জার্সি। মাথায় মুকুট। আলোর। প্রথমে সমস্যা হলেও, নিজেকে চিনতে ভুল হবে না এবার

    তবুও ভুল বোঝাবুঝি থাকবে। থাকবে ঝগড়া। মনখারাপ। যন্ত্রণা। আমরা সহ্য করবো সব। একা ছাদে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকাবো। প্রতিদিন। দেখবো ভাঙা একটা মানুষ। আস্তে আস্তে আস্তে আবার সম্পূর্ণ করছে নিজেকে। আলোয়। মায়ায় ভরিয়ে দিচ্ছে আকাশ। আবার ভাঙছে। আবার গড়ছে। নিজেকে নিয়ে নিজের সঙ্গে খেলছে। আমরা প্রাণভরে সেই খেলা দেখবো। আমরা খেলোয়াড় হতে শিখবো। আমরা ভালোবাসতে শিখবো…

    তারপর এই শিক্ষাকে আত্মস্থ করবো নিজের ভিতর। দেখবো যত মলিনতা। দুঃখ৷ ক্লান্তি। ঘৃণা। ক্ষোভ। ভয়। ধীরে ধীরে আমাদের ছেড়ে মেঘের মতো উড়ে চলে যাচ্ছে। দূরে। অনেক। অনেএএএক দূরে। আর আমাদের চারপাশে গড়ে উঠছে এক অনন্ত স্বপ্নের বাগান। আর কেউ অস্ফুট স্বরে বলছে,

    Out beyond ideas of wrongdoing and rightdoing, there is a field.

    I’ll meet you there

    একটা নতুন বছরে কত কিছু নতুন করা যায়! কী পাইনি সেটা না ভেবে কী পেয়েছি সেটাকে ফিরে দেখা যেতে পারে। আসল চ্যালেঞ্জ হল পাওয়াটাকে রাখা, তাকে যত্ন করা। আমরা করি না বলেই না পাওয়াটাকেই আঁকড়ে ধরি। আফশোসে বাঁচি।

    নতুন বছর মানে নতুন নয়, পুরানো সম্পর্কগুলোকেই নতুন করে তোলা। হঠাৎ করে করে ফেলা একটা ফোন, দুম করে নোটিশ না দিয়ে বেরিয়ে পড়া কোন অচেনা জায়গায় অথবা আলাদা করে বলা – ‘মিস করছি, একটু আসবি?’ বলেই দেখতে পারো। দেখবে এই প্রচন্ড গরমেও একটা ঠান্ডা হাওয়া এসে লাগবে প্রাণে।

    নতুন বছরে প্রিয়জনকে একটু সময় দাও। শুধু প্রেম নয়, অন্য অনেক সম্পর্ক আছে, যা তোমার নিজের। তাকে যত্ন কর। আমাদের জীবন থেকে ছায়া চলে যাচ্ছে। এই যে দৌড়টা আমরা দৌড়াচ্ছি, একদিন দেখবে বিশ্রাম দরকার, ছায়া দরকার। গাছ যদি যত্নের অভাবে মরে যায়, সেদিন খাঁ খাঁ রোদে তুমি একা দাঁড়িয়ে থাকবে।

    তাই আঙ্গুল ছেড়ো না। শক্ত করে ধরে রাখো। যে চলে গেছে তাকে ফিরিয়ে আনো। বা এতদিনেও যাকে বলতে পারোনি, তাকে বলেই দাও। ভালোবাসার কথা উচ্চারণ করো সজোরে। ভালোবাসার ডাক অগ্রাহ্য করার ক্ষমতা কারোর নেই। এই নতুন বছরে আমাদের ছায়ারা ফিরে আসুক।

    নতুন বছরে ভালোবাসা হোক…

    @হাসনাতের হস্তাক্ষর

    7
    7 Comments
Skip to toolbar