Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • ভাঙো

    ভাঙো, এবার ভেঙে ফেলো লৌহ কপাট, লৌহ জং।
    ভেঙে ফেলো সব, অপার পৃথিবী।
    প্রাচীন পৃথিবীর সকল সাম্রাজ্য ভেঙে ফেলো।
    ভেঙে ফেলো আকাশের ওই আধো চাঁদ।
    ভেঙে ফেলো এই শিশির মাখা রাতে,
    সাজানো প্রাসাদ।
    চোখে চোখে আগুন ধরাও।
    রাস্তায় পরে আছে অগণিত লাশ।
    দুপায়ের বেড়ি আর গলার শিকল ছিন্ন করো।
    কৃষকের সোনার কাস্তে, হাতুর আর শাণিত চোখের ধার।
    ভেঙে ফেলো, ভেঙে ফেলো সব।
    ভেঙে ফেলো ওই প্রাছীন পাহাড়, আরশি নগর আর কাঁচের রাজপ্রাসাদ।
    অন্তরালের নাটক ছিন্ন করো, ছিন্ন করো মিথ্যে প্রলাপ কথা।
    ভেঙে ফেলো সব,
    প্রাচীন পৃথিবীর সকল সাম্রাজ্য ভেঙে ফেলো।
    তোমার বোনের নগ্ন লাশ পত্রিকার বিজ্ঞাপনে ঝুলে আছে।
    তবে আর দেরি কি?
    ভেঙে ফেলো সব,
    ভেঙে ছুরে ফেলে দাও ওই আকাশের আধো চাঁদ ডাস্টবিনে, বাসি কবিতায়।

    2
    2 Comments
Skip to toolbar