-
পোড়া মন এবং একটি ব্যবহারযোগ্য ছুড়ি
রাত গভীর হতেই আমি একটি কবিতা লিখতে বসলাম।
ও বাসার মেয়েটা চিৎকার করছে।
বীভৎস যন্ত্রণায় কষ্ট পাচ্ছে।
শহরের বিপনী বিতানে সাজানো পুতুলের মতো,
একটি মেয়ে অসীম শূন্যতায় বসে আছে।
আজ তিন দিন সে এক গভীর শূন্যতায় শুয়ে আছে।
তার চোখ অসাড় হয়ে আসে।
তার মদ্যপ স্বামীটি ঘরে ফিরেছে।
মেয়েটি অসাড় শুয়ে আছে, ঠিক যেন একটি পুতুল।
যেভাবে খুশি সেভাবে ব্যবহারযোগ্য।
আমি আমার ছুড়িটি সযত্নে সাজিয়ে রেখেছি।
শিক্ষকতার আড়ালে ওই বাসার কিশোরটি অবাক, অসাড় হয়ে পরে থাকে।
একটা বাচ্চা মেয়ে এ ঘর থেকে ওঘরে দৌড়ায়।
আর আমাকে বলে, ছুরিটা শক্ত করে ধরে রেখো।
অন্য বাসার মেয়েটি তার সতীত্ব হারিয়েছে গতকাল রাতে।
তার স্বামিটি যাবার আগে মুখে থুথু ছিটিয়ে তিন তালাকের ফাঁস পরিয়ে দিয়েছে।
প্রতিশোধ পূর্ণ হল।
মেয়েটির রাঙ্গা হাত এখনো রঙ্গিন হয়ে আছে।
একটা বাচ্চা মেয়ে এ ঘর থেকে ও ঘরে দৌড়ায়।
আর আমাকে বলে, ছুরিটা শক্ত করে ধরে রেখো।4 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


ব্যাথার নিনাদ স্তব্ধ করে দিল হৃদয়টাকে! মুক্তি পাক বন্দী জীবনগুলো!