Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • পলাতক সুন্দর

    সুন্দর, তুমি কেনো আমায় ছেড়ে যাচ্ছো বহুদূরে?
    আমি, তোমায় চোখের পাতায় ঠাঁই দিয়েছি অনেক কষ্ট করে।
    সুন্দর, তবু তুমি আমায় ছেড়ে যাচ্ছো বহুদূরে।
    আমার চোখে তুমি নেই।
    যে চোখে দেখেছি বিশাল আকাশ আর গভীর রাতের তারা।
    হঠাৎ হারিয়ে গেলো- তারপর ঘুম ভেঙে দেখি এ আমি কোথায়?
    এখানে অজস্র সরীসৃপ আমার ত্বকের নিচে
    বুকে ভর দিয়ে হেঁটে চলে।
    আমার রক্তের বিষ আমার করোটিতে প্রবেশ করে।
    রক্তের বীজেরা নষ্ট, পঁচে গেছে হলুদাভ মগজ।
    সুন্দর, তুমি নিজেকে ঢেকেছো অন্ধ কালো চাদরে।
    আবছায়া আলোয় তবু তোমাকে খুঁজি।
    তোমার আবাদী জমিতে উড়ন্ত পতঙ্গ এখনো জড়ো করে আলোকবিন্দু।
    তোমার কোমল মাটিতে এক ফোঁটা জল ধুয়ে দ্যায় হৃদয়ের জ্বলন্ত আকাশ।
    তোমার এক টুকরো মেঘ ধূসর মরুভূমিতে এনে দ্যায় অমলিন শীতল ছায়া।
    সুন্দর, এতো স্তব, এতো স্তুতি, এতো প্রশংসা তবু
    সুন্দর,তুমি কেনো আমায় ছেড়ে যাচ্ছো বহুদূরে?

    4
    2 Comments
Skip to toolbar