Profile Photo

AnikaOffline

  • Anikaa
  • Profile picture of Anika

    Anika

    • 3 years, 8 months ago

    তুমি কেনো শুধু শরীর খুঁজবে?
    চোখে নেশা ধরানো চাহনি কি তোমার হৃদয় ছোঁয় না?
    তুমি কেনো শরীর খুঁজবে?
    একজনের দিন রাত জেগে তোমায় দেওয়া ভালোবাসা কি তোমার সহ্য হয় না?
    তুমি কেনো শরীর খুঁজবে?
    কারও হাসির মায়ায় ডুবে কেনো তোমার মরতে ইচ্ছে করে না?
    তুমি কেনো শরীরটাকেই খুঁজবে?
    দুটো হাত যে তোমার ভরসায় তোমাকে আঁকড়ে ধরে তা কি তুমি বোঝোনা?
    তুমি কেনো অনুভুতিহীন হবে তার জন্য?
    যে তোমায় ভালোবেসে ভুলে যাওয়া অনুভুতির ডাল দিয়ে নতুন স্বপ্নের জাল বুনেছে?

    তুমি পুরুষ না তুমি কাপুরুষ, হ্যা তুমি কাপুরুষ
    তুমি একদিন পাগল হবে এই ভালোবাসার জন্য
    শরীরে শরীরে তখন অনেক খুঁজেও ভালোবাসাটা পাবে না।
    জানো তো? যাকে ভালোবাসা যায় তাকে ভোলা যায় না?

    5
    6 Comments
Skip to toolbar