Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • পৌঁছানো
    ============
    — শরীফ এমদাদ হোসেন

    এখনো হাঁটি, বাইরে ঘুটঘুটে অন্ধকার
    অস্বচ্ছল আলোয় দেখিনা পথ
    তবু আমি চাইনা দরদালান সুখ হেরিটেজ
    পৃথিবীর জটিল বাগানে চরাতে চাই ফাগুন বাতাস
    এমন ভুগোলে বাঁচতেও চাই
    যেখানে প্রেম, যেখানে ভালোবাসা, যেখানে বাড়ানো যায় ভরসার হাত

    এখনো জেগে থাকি, ভাবছি কেউ একজন জেগে আছে
    কতদূরে আলোর ঝলকানি ?
    না এলেও ক্ষীণতর রেখা ধরে এগোবো আগামী
    পিছপা হবো না ভেসে যাবো, চোখের অদূরে নদী–

    ঠিকানাটা হৃদয়ে ছিলো, জামার ভেতরে নয়
    মন আর মালঞ্চ লতা নয় ধীরে ধীরে তারও আছে ক্ষয়
    তবুও সঠিক ঠিকানায় পৌঁছে যেতে চাই
    নদীও যেমন সাগরে পৌঁছায়।

    3
    4 Comments
    • যেতে যেতে পথে হলো দেরি, তাইতো যেতে পারিনি।

    • “এখনো জেগে থাকি, ভাবছি কেউ একজন জেগে আছে
      কতদূরে আলোর ঝলকানি ?
      না এলেও ক্ষীণতর রেখা ধরে এগোবো আগামী
      পিছপা হবো না ভেসে যাবো, চোখের অদূরে নদী–” জাহাজীর মত ভেসে গেলাম দূরে কবিতার হাতটি ধরে!

    • সুন্দর কিছু পড়লে মনে একটা অদ্ভুত প্রশান্তি কাজ করে। এটা পড়েও সেই অনুভূতি হলো।

Skip to toolbar