Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • সে আসবে

    সে আসছে, সে আসবে।
    মাতৃত্বের জঠরে নিকষ আঁধার ভেঙে ভেঙে
    সে আলোর পৃথিবীতে আসছে।
    জন্মের প্রবল যন্ত্রণায় মৃত্যুর স্বাদ নিতে সে আসছে।
    মায়ের শরীরে প্রবল আঁটকে থাকা সেআসবে।
    রক্তেরসাথেপ্রবাহিতআগুনেরলাভায়ফিরে আসবে।
    তার গভীরে আলোকিত রক্ত কণিকায়;
    সহস্র চোখে ও বিপন্ন বিস্ময়ে
    ধুলো জমা পৃথিবীতে সে আসবেই।
    প্রতিশ্রুতির প্রয়োজনে অথবা জীবনের আহবানে।

    3
    1 Comment
Skip to toolbar