-
রেলওয়ে স্টেশনে
রাত ১২টা বাঝে। ডিসেম্বর মাস। প্রচন্ড শীতে। আমি কুমিল্লা রেলওয়ে স্টেশনের টিকেট কাউন্টারে চট্রগ্রাম যাবার উদ্দেশ্যে টিকেট চাইলাম। কাউন্টার থেকে জানাল কোন সীট নাই। দাঁড়িয়ে যেতে পারলে টিকেট দিতে পারি। আমি কোন কিছু না ভেবেই রাজী হলাম। কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করে ট্রেনের জন্য অপেক্ষা করলাম। শীতে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। হাত মৌজা পড়িনি তাই হাত ঠান্ডা হবার কারণে শরীরও ঠান্ডা লাগছে। হাটা চলা করে শরীর গরম করব তাও সম্ভব নয়। কুয়াশা এবং শীত উভয় ঝাপটি মেরে ধরেছে। ঘন্টা খানের পর ট্রেন আসল। আমি ট্রেনে উঠলাম।
ট্রেন এক বিচিত্র কোলাহলের জায়গায়। হকারের চীৎকার আর ভিক্ষুকের আর্থনাতে এক অদ্ভুত পরিস্থিতি বিরাজ করছে। প্রায় ত্রিশ মিনিট পর ট্রেনের কামরাটি একটু শান্ত হল। আমি দাঁড়িয়ে আছি। আমার পাশেই চার-পাঁচজন যুবক ছেলে বসে গল্প করছে। আমাকে জিজ্ঞাসা করল, কোথায় যাবেন? আমি বললাম, পাহাড়তলি। একযুবক বলল, তিন/চার ঘন্টার জার্ণি; আপনি দাঁড়িয়ে যাতে পারবেন তো? আমি বললাম। আল্লাহ ভরসা। যেতে হবে তাই যাচ্ছি। আরেকজন যুবক বলল, আপনি কি করেন? আমি বললাম, শিক্ষকতা। সাথে সাথে যুবকগণ দাঁড়িয়ে গেলেন। আমি তাদের আচরণে খুবই অভাক হলাম। চারদিকে যুব সমাজের অবক্ষয়ের সংবাদ শুনি। নিজের চোখেও ধরা পড়ে যুব সমাজে অবক্ষয়ের। আমি তাদেরকে বললাম, আপনারা দাঁড়িয়ে গেলেন কেন? যুবকগণ বলল, স্যার আপনি বসুন। আমি বললাম, আমার টিকেট সীট ছাড়া। যুবকগণ বলল, আপনি আমাদের সীটে বসুন। আপনি শিক্ষক হয়ে দাঁড়িয়ে যাবেন তা হয় না। আমরা সবাই কুমিল্লা ইউনিভার্সিটির ছাত্র। চট্রগ্রামে রোবটিক্স কম্পিটিশনে যাচ্ছি। যুবকদের আন্তরিকতায় আমি মুগ্ধ হয়ে তাদের শ্যায়ার করে সীটে (আসন) বসলাম। ছেলেগুলোকে খুবই ভদ্র মনে হল। মনের অজান্তেই তাদের জন্য দোয়া আসল। আমাদের দেশের ছেলেরা নাকি খারাপ। মুরুববী মানে না; শিক্ষকদের সম্মান করে না। আমি এখন গলা ফাটিয়ে বলতে ইচ্ছে করছে, দেখ বাংলার মানুষ বাংলার যুব সমাজের পঁচন ধরে নাই। তারা জাতির প্রধান চালিকা শক্তি। তারা ভাল আছে। তাদেরকে গড়তে আমাদেরই এগিয়ে আসতে হবে। তাদেরকে পঁচন ধরতে দেয়া যাবে না। কথাগুলো জোড় গলায় বললে জনগণ আমাকে পাগল বলবে তাই মনে মনে বললাম।ভোর চারটার দিকে পাহাড়তলি রেলওয়ে স্টেশনে নামলাম। রেলওয়ের টিকেট চেকার ধরল। পকেটে হাত দিয়ে দেখি আমার টিকেট নাই। সম্ভবত কোথাও পড়ে গেছে বা মনে ভুলে হারিয়ে ফেলেছি। এবার পড়লাম মহা মুশকিলে। সকাল ছয়টা আমার গণতব্যে পৌছাতে হবে। কিন্তু পড়ে গেলাম ফ্যাসাদে। টিটি সাহেব আমাকে রেলওয়ে থানায় নিয়ে গেল। থানায় কোন জিজ্ঞাসা ছাড়াই আমাকে হাজতে প্রেরণ। আমার হাতের বাটন মোবাইল এবং একটি হ্যান্ড ব্যাগ আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল এক পুলিশ। চেকারকে বার বার বলেছি আমি টিকেট কেটেছি। কিন্তু চেকার সাহেব মানতে নারাজ। একহাজার টাকা দিলে এখন ছেড়ে দিবে নয়তো থানাতে পাঠিয়ে দিবে। আমার পকেটে একহাজার টাকা নেই। পাঁচশত টাকা ছিল তাই দিতে রাজী হলাম কিন্তু চেকার সৎ ঘুষখোর তাই একহাজার টাকার নিচে ছাড়বে না। আমি নিজে লজ্জিত হলাম। মাথা নিচু করে বসে পড়লাম। ভাবনা চিন্তায় পড়ে গেলাম।
দু’ঘণ্টা পর থানায় ওসি সাহেব এবং সাব ইনিসপেক্টর আসল। একটু পরেই আমাকে জিজ্ঞাসাবাদের জন্য একটি কক্ষে নিয়ে চেয়ারে বসতে দিল। সাব ইনিসপেক্টর আমাকে জিজ্ঞাসা করল, আপনার নাম কী? আমি বললাম, মোহাম্মদ শাহজামান শুভ। তারপর আমার দিকে না থাকিয়ে আবার প্রশ্ন কী করেন? আমি বললাম, শিক্ষকতা। আমার জবাব শোনার পর সাব ইনিসপেক্টর কলম ছেড়ে আমার দিকে তাকাল এবং একজনকে চা নাস্তার অর্ডার দিলেন। এরপর সাব ইনিসপেক্টর শান্তভাবে বললেন, আপনি যে শিক্ষক? তার কোন প্রমাণ আছে? আমি বললাম, আমার আইডি কার্ড আছে এবং গুগলে আমার নাম লিখে সার্চ দিলে আমার পরিচয় পেয়ে যাবেন। এবার সাব ইনিসপেক্টর আশ্চার্য হলেন। আমার আইডি কার্ড কোথায়? আমি বললাম, আমার ব্যাগে ছিল। এখানকার একজন পুলিশ আমার ব্যাগ ও মোবাইল নিয়ে গেছে। আমার কথা শোনার পর সাব ইনিসপেক্টর কক্ষ থেকে বেরিয়ে গেলেন এবং আমার ব্যাগ ও মোবাইল নিয়ে আসলেন। আমাকে ব্যাগ ও মোবাইল ফিরিয়ে দিলেন। সাব ইনিসপেক্টর বললেন, স্যার আমরা আন্তরিক দুঃখিত আপনাকে কষ্ট দেবার জন্য। আপনাকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এখানে এনেছে তবে আমি ওসি সাহেবের নিকট বলে আপনাকে ছেড়ে দেব। আমাদেরকে ক্ষমা করবেন স্যার। এই বলে সাব ইনিসপেক্টর আমাকে নিয়ে ওসি সাহেবের কক্ষে গেলেন এবং বললেন, স্যার উনি একজন স্কুল শিক্ষক; ট্রেনে আসার সময় টিকেট হারিয়ে ফেলেছেন তাই এখানে নিয়ে আসছে। স্যার আপনি অনুমোতি দিলে উনাকে(আমাকে) উনার গন্তব্যে দিয়ে আসতে পারি। ওসি বললেন, স্যারকে স্বসম্মানে দিয়ে আসুন। আর উনাকে যে এখানে এনেছে তাকে এখানে আসতে বল। সাব ইনিসপেক্টর আমাকে তাঁর নিজের গাড়ি দিয়ে আমার গন্তব্য খুলশীতে নিয়ে আসল। আমি খুভ ভয় পেয়ে ছিলাম সেই সাথে লজ্জাও পেয়েছি কিন্তু আমার পেশা শিক্ষকতার কথা শুনে থানার পুলিশ খুব সম্মান করল। আমি নিজকে শিক্ষক হিসেবে গর্বিত মনে করি।7 Comments-
-
@prithula সেটাতো পড়ছিই। খাট্টা মেজাজের জন্য সবাই ঠাট্টাও করে।
-
-
Friends
Nayem Hasanat
@nayem75
সিরাজুল ইসলাম
@sherajulislam
Antor Bosu Antu
@antu
আশরাফুল আলম রিশি
@rishi
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
Sol Nova
@tasnuvatamanna
মেহেদী মারুফ
@maruf1
Kazi Adam
@kaziadam


শিক্ষকতা মহান একটি পেশা। আমার ইচ্ছে ছিলো শিক্ষক হবার। কিন্তু নিজের মেজাজ নিয়ন্ত্রণ রাখতে পারি না বলে করিনি।