Profile Photo

Md. Nur Alam (এইচ. এম নুর আলম)Offline

  • nuralam
  • আজ একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। সে উপলক্ষে-

    ৮ই ফাগুন
    এইচ. এম নুর আলম

    এলে না তুমি ৮ ই ফাগুন হয়ে
    আমার বাংলাদেশে,
    এলে তুমি ২১ ফেব্রুয়ারি হয়ে
    ইংরেজিরই বেশে।

    তোমার জন্য যেদিন লড়েছিলাম
    সালটি বায়ান্ন,
    রাজপথেতে মিছিল দিয়েছিলাম
    মাতৃভাষার জন্য।

    এখনো মোদের উচ্চারণে যত্রতত্র
    বানান- শেখায় ভুল,
    সবখানেতে বাংলিশ ভাব শুধু
    কবে হবে বলাটা নির্ভুল?

    মাতৃভাষার জন্য বহুত প্রেম জাগে
    শুধু বৃথাই মুখে- বুকে
    কিন্তু মোদের আচরণে বাজে বীণা
    হিন্দী- ইংলিশ তাধিংধে।

    হেথায়- ওথায় বানানেতে দেখি
    মহা গন্ডগোল,
    মাঠে ঘাটে বাজার দোকান বাটে
    শুধুই লাগে ঘোল।

    উচ্চারণটা নয়তো শুদ্ধ; তার পরে
    ফের বানানটা,
    লিখেনা কো দরদ দিয়ে কভুই
    দেয়ালের সে বর্ণটা।

    বাংলা ছেলে যায় না চেনা তাকে
    ভঙিমা তার বিদেশি,
    সাহেব ভাবটি সকল সময় তার
    যায় ভুলে সে স্বদেশি।

    নাই যে দরদ ভাষার জন্য তার
    মুখটা কেবল ভ্যাংচায়ে,
    বাংলাটাও সে লিখে ফেসবুকে
    ইংরেজিতে সঙটায়ে।

    আসলে একুশ, গদগদ কন্ঠে ভাই
    আবেগ ভাসে অশ্রুতে,
    আসেনা কো ৮ ই ফাগুন এখানে
    বর্ষব্যাপী ভুলটাতে।

    15
    9 Comments
Skip to toolbar