-
ফেরারী তোমার মনকে বলো
– শরীফ এমদাদ হোসেন
বলতে পারো কষ্ট কীসের?
কষ্ট তোমার মনের মধ্যে
উথাল পাথাল ঢেউয়ের মতো
পেয়েও তুমি সব হারালে
দুঃখ বিষাদ কান্না যতো।কীসের এতো বেদন তোমার ?
নিজের কবর নিজেই খুঁড়ে
কী যাতনা যাচ্ছ বয়ে
এক লহমার দুনিয়াতে
পেখম খুলে নাচছো আবার !থামাও তোমার হিংসা কালো
দূর কর বদ চিন্তা চেতন
আসুক খরা জীবন জ্বরা
সাফ হয়ে যাক যন্ত্রনা সব
মনের যতো ময়লা ধূলো।
———————————
২৩/০২/২০২০6 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


শুদ্ধ হোক মন, অবচেতন!