-
নারী স্বাধীনতা
অবশ্যই আমি নারী স্বাধীনতায় বিশ্বাস করি। আমি বিশ্বাস করি নারী কোন ভোগ্য পণ্য নয়। যখন আমি নারী স্বাধীনতার কথা বলি তখন আমি মানুষের অধিকারের কথা বলি। আমি বিশ্বাস করি প্রতিটি মেয়ের অর্থনৈতিক ভাবে সাবলম্বি হওয়া উচিত। তাহলে সেও তার ঘরে থাকা পুরুষ মানুষটির নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে পারবে। আপনি বিধবা মেয়েটিকে গালি দিলেন, কিন্তু আপনি কখনো ভেবে দেখেন নি সে কিভাবে স্বামী নামক পশুটির নির্যাতনের শিকার হয়েছিলো। একটি মেয়ে গান গেলে বা নাচলে অথবা অভিনয় করলে খারাপ হয়ে যায় না। আপনারা তাদেরই বিছানায় প্রত্যাশা করেন আর বাইরের রাস্তায় বের হয়ে তাদের সম্পর্কে কুৎসা রটনা করেন। অন্তরজালের জগতে তাদের নিয়েই কথা বলেন। এক বারো ভাবেন নি তারাও মানুষ। আমি দেখেছি অসংখ্য কুৎসিত মুখের অন্তরালে বিশুদ্ধ সৌন্দর্য। আর অসংখ্য সুন্দর মুখের অন্তরালে কুৎসিত রূপ। আমি দেখেছি রঙ্গিন মানুষেরা কিভাবে শাদা কালো হয়ে যায় আপনাদের কল্যাণে। তথাকথিত ভদ্র মেয়েটিও গলির রাস্তায় যা করে তা আপনারা উপভোগ করেন। তারপর খিস্তি করে চলে যান। আমার কবিতা যেন নারীর কথা বলে, আমার কবিতা যেন নির্যাতিতার কথা বলে, এই আমার প্রত্যাশা।
2 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


বিভেদের দেয়াল ভেঙ্গে যাক, এই প্রত্যাশা আমারো!