Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    3 years, 3 months ago

    “বিধাতা জানে!”
        – পি কে সরকার
    এত বাঞ্ছা, শত ঝঞ্ঝা,
    এত আকুলতা, শত ব্যাকুলতা,
    জীবন থামে না।
    ঝড়ের বেগে, সময়ের আগে,
    চলেছে জীবন,
    সমান্তরালে।
    জাতের দ্বন্দ্ব, বেজাত মন্দ,
    ফিরছে ছন্দে, মনের অজান্তে,
    স্বার্থের বন্ধনে।
    ধর্ম কমছে, ধার্মিক বাড়ছে,
    বাড়ছে ধর্মশালা, এত মানবতা,
    কিন্তু মানুষ কোথা?
    কে ছোট, কে বড় চলছে যুক্তি তর্ক,
    নিজেই নিজেকে,
    করছে বড়! করছে ছোট!!
    ফাঁকা আওয়াজে, আত্ম চিৎকারে,
    চাপার জোরে, গায়ের জোরে,
    নিজেকে রাখছে প্রচারে।
    সকল যুক্তি ফুরিয়ে গেলে,
    চায়ের কাপে ঝড় তোলে,
    বলছে সাধু, “বিধাতা জানে!”

    7
    2 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar