-
চিরকুট
আমার খুব প্রিয় দুটি বই হলো, হেরমান হেসের “সিদ্ধার্থ” এবং হোসে সারামাগোর “যিশুখৃস্টের একান্ত সুসমাচার”।দুটি বই এর লেখনী অসাধারণ। ভাষা, বর্ণনা এবং গভীরতায় দুটি বই কালজয়ী শিল্পকর্মের অন্তর্ভুক্ত হবে তাতে কোন সন্দেহ নেই। কিন্তু দুটি বইয়ের সমাপ্তিতে থেমে যাই বারেবার।
উদাহরণ স্বরূপ “সিদ্ধার্থ” এর শেষে,উপন্যাসের সিদ্ধার্থ জানায়, “সবই যদি মায়া হয়, তবে আমিও তো মায়ার অংশ।তাহলে মায়া ত্যাগ করবো কেন? মায়াকে ভালবাসবো।” এটাতো বুদ্ধের শিক্ষার সম্পূর্ণ বিপরীত মতবাদ।বুদ্ধ নিঃসন্দেহে মানুষকে ভালোবাসতেন কিন্তু তার থেকে সত্য তার কাছে বড় ছিল।তাই তিনি মায়াত্যাগ করতে বলেছেন।কারণ এই ভবচক্রের মায়া তার কাছে দুঃখের প্রধান কারণ।মায়া ত্যাগে নির্বাণলাভের কথা তিনি প্রবলস্বরে প্রচার করেছেন।কিন্তু হেরমান হেসের সিদ্ধার্থ বুদ্ধকে স্বীকার করে তার বিপরীত পথে হেঁটেছে।
অন্যদিকে হোসের যীশু ক্রুশবিদ্ধঅবস্থায় বলে ওঠে, “হে মানুষ তোমরা ঈশ্বরকে ক্ষমা করো, তিনি জানেন না তিনি কি করছেন।” কি অদ্ভুত! সমগ্র উপন্যাসে যে যীশু ঈশ্বরের জন্য ত্যাগ স্বীকার করেছে, সে শেষ মুহূর্তে মানুষকে ভালোবেসে বিদ্রোহী হয়ে ওঠে।যীশু মানুষকে ভালবেসেছে ঠিক,কিন্তু দিন শেষে ঈশ্বরের প্রতি আনুগত্য ছিল তার প্রধান পরিচয়। অথচ হোসে সারামাগোরযীশু নিজেই হয়েওঠে প্রবল বিদ্রোহী।
নতুন শতাব্দীর আলোকিত দুজন মনিষী সাহিত্যিক পূর্ববর্তী দুজন মহামানবকে অস্বীকার করতে পারেননি। আবার নিজেদের মতাদর্শ জলাঞ্জলি দিয়ে ভেসে যেতেও পারেন নি।ফলস্বরূপ উপন্যাসের বুদ্ধ ও যীশু দিন শেষে হেরমান হেস আর হোসে সারামাগোর নিজস্ব সিদ্ধার্থ আর যীশুখৃস্ট থেকে যায়। যে মহান আদর্শের জন্য এ দুমহামানব সম্মানিত হয়েছেন, সহস্র বছর ধরে মানুষের হৃদয়ে স্থান করে আছেন সেই সত্য এই দুই উপন্যাসের সমাপ্তিতে ব্যর্থ হয়ে যায়।
আমার ব্যক্তিগত ধারণা। নিঃসন্দেহে আমার পছন্দের উপন্যাস। তবে যত টানা যীশু বা বুদ্ধের কথা বলে তার চেয়ে বেশি হেরমান হেস আর হোসে সারামাগোর অনুচ্চারিত ইতিহাসের গল্প শোনায়।2 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


ভালো লাগলো ।