Profile Photo

Rudraj PlabanOffline

  • Plaban
  • Profile picture of Rudraj Plaban

    Rudraj Plaban

    • 3 years, 8 months ago

    জলসিঁড়ি
    রুদ্রজ প্লাবন
    …………………………………………………………
    সারা দিনের শেষে যখন আসি নিজ বাটে
    মনটা কেবল টানে তোমার জলসিঁড়ির ঘাটে,
    কল কলিয়ে বইছে জল
    মন মাতানো হাসির বাণ,
    সোনার রঙে মন ভরানো এমন রূপ খান
    আমি কেবল বসে থাকি তুমি ভরাও প্রাণ।

    ক্লান্তি আমার কোথায় হারায়, হারায় কোথায় মন!
    থেকে থেকে ডুকরে মন কোন সে কারন?
    মনের জ্বালা শুধুই বাড়ে
    আমায় কাঁদায় বারে বারে,
    মন ভোলানো সুর কলতান, তোমায় প্রয়োজন
    কোমল বাঁশির সুরে তুমি ভরাও আমার মন।

    বাতাস বহে আঁচল ছুয়ে, চুমে তোমার কেশ
    তোমার চাওয়া অস্তগামী রবীর নিরুদ্দেশ
    আমার মন হারায় কোথায়
    জলে ঢেউয়ে ঢেউযে মিলায়,
    সন্ধ্যা নামে পাখির ডানায় ঘরে তাদের বৌ,
    মায়ার আবেশ বহে সেথায়, আমার হয়না কেউ।

    আধারেতে দেয়যে উকি জোনাক পোকার দল
    আজ যে আমার মোন কাঁদছে, বড় বিহ্বল
    কাশের বনে, নদীর জলে,
    তারায় তারায় কথা বলে
    ঝিঝি পোকার ঝিম এসে যায়, ঝরে উড়ার মৌ
    এমন দিনে সে পাশে কৈ, কোথাও নেই তো কেউ!

    চাঁদের আলো জলে ভাসে, ভাসায় বনের মন
    থেকে থেকে আমি কেবল হইযে উচাটন
    আলো সে যে প্রেমের
    আলো ভরায় চারিদিক,
    আমার মনে সুখ কোথায়, দুঃখ ততধিক
    চাঁদের আলোয় হারাই আমি নেয়াশ ভরে মন।

    আমার কেবল হারার পালা, হারাই আপন জন
    যাদের আমি আকড়ে ধরি তারা নয় আপন,
    মনের কাদন স্রোতের মতন
    বাধি কি দিয়ে তারে,
    আপন পরের হিসাব যে নদীর পারা পারে
    পথের বন্ধু, নদীর মাঝি স্রোতের প্রবল টান।

    কেউ থাকেনা কারোর তরে সবার প্রস্থান
    জোৎন্সার আলোয় স্নান করানো ওগো নদীর জল,
    তুমি আমার বন্ধু হও
    এই আমার সম্বল,
    মনের কথা বলি তোমায় রোজ সাঁঝের কালে
    ভুলে আমায় যেওনাকো স্মৃতি ধু’য়না জলে।

    4
    4 Comments
Skip to toolbar