-
চিরকুট
ফ্রাঞ্জ কাফকার মেটামরফোসিস।গল্পের পটভূমি খুব সরল। একটি পরিবার। বৃদ্ধ বাবা মার এক ছেলে, এক মেয়ে। মেয়েটি ছোট। ছেলেটি; গল্পের প্রধান চরিত্র, ছোটখাটো কোনরকম একটা চাকরি করে। তার সামান্য রোজগারে পরিবারটি জীবনধারণ করে টিকে আছে। সাধারণ পটভূমির গল্পের সূচনা হয় এক অবিশ্বাস্য ঘটনার মাধ্যমে। গল্পের নায়ক এক ভোরে ঘুম থেকে জেগে উঠে আবিষ্কার করে সে আর মানুষ নেই। সে হয়ে গেছে এক বিশাল আকৃতির তেলাপোকা। প্রথমে পড়ে ভাবতে বাধ্য হলাম, কি আষাঢ়ে গল্প? কাফকার এতো নাম শুনে পড়তে বসে এ কি যন্ত্রণা? এই তবে কাফকা? যা হোক এতো নাম শুনেছি, গল্পটা না হয় শেষ করি। সময়তো কাটবে। গল্পের সমাপ্তিতে, শুধু মুগ্ধতা। আষাঢ়ে গল্পের আড়ালে প্রবল বাস্তবতা। কাফকার নায়ক হয়েছিল তেলাপোকা। তাই এতো ঝামেলা। যদি আকস্মিক দুর্ঘটনায় সে হতো পক্ষাঘাতগ্রস্থ, নির্বাক রোগী,কর্মক্ষমতাশূন্য?
শুধু সামান্য রূপকের অন্তরালে একটা ভীষণ বাস্তবতার গল্পও কি অদ্ভুত অন্যরকম হয়ে যায়।এই তবে কাফকা।ফ্রাঞ্জ কাফকা!
বি,দ্রঃ খুবই অকিঞ্চিৎকর সরল ব্যাখ্যা। কাফকার মেটামরফোসিসের গভীরতা আরো
গভীর।1 Comment
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


ইন্টারেস্টিং লাগলো গল্পের বিষয়বস্তু! সুযোগ পেলে পড়ব নিশ্চয়ই!