Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    3 years, 3 months ago

    পতাকা

    একটি পতাকা মোদের জীবনের স্পন্দন,

     জ্বালাও আজি হৃদয়ের নিয়ন।

    সব  অসারতা যাক ঘুচে যাক ,

    খোল খোল বাক।

    সব দৈন্যতা ঝেড়ে ফেলে আজি

    জাগুক নব প্রভাতে পল্লবরাজি

    আর নহে করে অবনমিত শির

    আত্মাকে করে  দৃঢ়তায় স্থির

    সমতার তরে গেয়ে যাও গান।

    সব নিশ্পন্দতার হোক অবসান

    অর্ধশতকপূর্বে বটবৃক্ষতলায়

    জনতার নির্ভিক বাগময়তায়

    উড্ডয়িত লালসবুজের নিশান

    আর হতে দিওনা মৃয়মান।

    ত্রিশ লক্ষ রক্তের সিন্ধু

    ঘিরে ছিল শুধু একটি বিন্দু

    একটি স্বাধীন পতাকা,

    নীল নভ: ললাটে মুক্ত বলাকা

    আজ মুক্ত ভূখন্ডে লুন্ঠিত সম্মান

    শামুকের খোলসে বন্দী নিশান

    চলার জন্য যেন শুধু পথ চলা,

    সয়ে গেছে যেন সব ছলাকলা

    আলোর অলিন্দ ছেয়ে গেছে তিমিরে

     আঁখির তারা কাঁপে থির থিরে

    শক্ত মুঠির আগ্রাসী থাবায়

    নৈ:শব্দতায় হারিয়ে যায়

    পেষিত আত্মার আর্তনাদ

    চারদিকে শুধু যেন সবলের অট্টনাদ

    নির্লিপ্ততার  শিকলে বাধা যেন জনতার বাক

    হারিয়ে গেছে কোথায় যেন সাহসী চক্রবাকের ঝাঁক 

    জাগিয়ে তুল, জাগিয়ে তুল চেতনার অগ্নিস্ফুলিঙ্গ

    ঝেড়ে ফেল আঁধারে প্রোথিত সব আবর্জনার তোরঙ্গ
    ভেঙে ফেলো পাষান কালোর বলয়
    আকাশ জমিন জেগে উঠুক শুভ্রতার ছোয়ায়

    কল্পতরুরা নিয়ে আসুক একরাশ আলোর তরঙ্গ।

    আলোর আলয়ে উড়ে বেড়াক নি:শঙক বিহঙ্গ

    বাতাসে বাতাসে বাজুক ঘুম ভাঙ্গানির গান
    নতুন দিগন্তে  ভেসে উঠুক জাগরণের  তান।

    13
    15 Comments
    • আজ মুক্ত ভূখন্ডে লুন্ঠিত সম্মান

      শামুকের খোলসে বন্দী নিশান

      চলার জন্য যেন শুধু পথ চলা,

      সয়ে গেছে যেন সব ছলাকলা

      আলোর অলিন্দ ছেয়ে গেছে তিমিরে -দারুণ!

    • মনের সুখে বনের পতাকা উড়াও।

    • স্বাধীনতার মাস শুরু হতেই আপনাকে প্রথম স্মরণ করেছি কবি! জাতীয় পতাকা দিবস মনে রেখে ঠিক ঠিক আপনার কবিতা পাব জানতাম! বরাবরের মত একরাশ আবেগে জড়ানো লেখাটির জন্য অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল!

    • @Drako Shajibআবারও ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 04 March 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলট কতৃপক্ষ ও তুলটের সাথে সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অকৃত্রিম শুভকামনা রইল।

    • আন্তরিক শুভকামনা নিরন্তর কবি

Skip to toolbar