-
সবর – বন্ধুর সাথে ❤️
…………………………………………………………………..❗️
কিছুদিন থেকে আকাশ দেখার লোভে
ছাদে যাচ্ছি ।
যখন ছাদে যাই একটু পরেই
আমার শব্দ পেয়ে
খুব সুন্দর একটা কুকুর আমাকে দেখতে আসে ।
ও , নীরব অসহায় অবাক মায়াময় চাহনিতে
আমাকে দেখে ।
কিছুক্ষন পর আবার চলে যায় ।।
তখন ওর চোখে মুখে খুব খুশী
এবং শান্তির একটা আমেজ দেখি ।
মনে হয় এই বুঝি একটা ভার
ওর থেকে নেমে গেলো
যা ও একা শুধুমাত্র একাই বহন করছিল ।।
হয়তো অপেক্ষায় ছিল
কেও ছাদে আসবে ।
কুকুরটা একাই ছাদে থাকে
এবং
নিজেকে নিজে সঙ্গ দেয় ।
গাছ – গাছালি , লতা – পাতা, বিভিন্ন ফুল ,
রাতের আকাশ, আকাশের চাঁদ
দিনের আকাশ, আলো – বাতাস
সব ওকে ঘিরে রাখে ।
হয়তোবা ও ই ঘিরে রাখে ।
জানিনা !! কে কাকে ঘিরে রাখছে ।
আমার কেন জানি ওর জন্য অনেক মায়া হয় ।
কুকুরটার কথাই ভাবি আনমনে ক্ষনে ক্ষনে ।।
ওর যদি একটা সঙ্গী থাকতো !!
কতই না মজা হতো
দুজন দুজনকে আগলে রাখতো
ছাদের নির্জন পরিবেশে মনোরম বাতায়নে ।।
আমি কুকুরটাকে ভুলতে পারছিনা !!
হঠাৎ মনে হলো আমি আমাকে
ছাদে দেখে এলাম আবার আমাকেই ছাদে রেখে এসেছি ।
মায়া হচ্ছিল আমার জন্য ।
আবার খুশীও লাগছে
যাক !
আমার মতনও কেও আছে ।
অধীর আগ্রহে নীরবে নিশ্চুপে
জেগে আছে ।
একটা মধুরতম ক্ষীন পায়ের আওয়াজ
শোনার অপেক্ষায় ।।
নিমিষেই আমার ভারটা নেমে গেল
যা আমি বয়ে চলছি নিরবধী ।।
………………………………………………………………………….🖤‼️
( কবিতাটা লিখার কিছুদিন পর কুকুরটা অন্য একটা নতুন জায়গায় স্থানান্তরিত হয়েছে । )4 Comments-
-
“হঠাৎ মনে হলো আমি আমাকে
ছাদে দেখে এলাম আবার আমাকেই ছাদে রেখে এসেছি ।” এই অনুভবটা খুব পরিচিত আমার! নিজেকে হারিয়ে একটা সুখ আছে, আবার নিজেকে খুঁজে পাওয়ার মাঝেও সুখ! বরাবরের মত ছুঁয়ে গেল কবিতাখানি! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!
-
Friends
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Asif Rahman
@asifaaron62
Deb-Nandan Dutta
@deb-nandan-dutta
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
যুবক অনার্য
@jajan
তাহমিনা মোরশেদ
@rbtm796923t
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
নাদিম হোসাইন
@nadim-hossain
AdabenTatali
@adabentatali



অনেক সুন্দর মায়াময় একটা পরিবেশে আচ্ছন্ন হয়ে রইলাম… শুভাশীর্বাদ প্রিয়…