-
অন্ধকারের আলো
এটি একটি কাল্পনিক গল্পঃ বাস্তবের সাথে কোন মিল নেইআফা, এই এলাকাটা দেখসেন?
জি হ্যাঁ।
কেমন লাগে এই এলাকাটা?
বেশ সুন্দর, ছিমছাম গোছানো। নির্জন। ঢাকা শহরে এ ধরণের এলাকা দেখা যায় না।
আফা আগে কিন্তু এলাকাটা এ রকম ছিল না।
দুইটা প্রশ্ন করব? গতকাল আপনি আমাকে আপা বলে ডেকেছেন, আজ গ্রাম্য ভাষায় কথা বললেন। আর এ এলাকাটা কেমন ছিল।
আফা আমি গ্রামের লোক। ঢাকা শহরে কাজ করতে এসে কিছু জিনিস জানছি। এক সময় এ এলাকাটা অনেক গরম ছিল। সারাদিন হই হট্টগোল। পোলাডা মরার পর সবাই চলে গেসে।
মানে?
ছেলেটা মারা যাবার পর সবাই চলে গেলো কেন?
পোলাডা মরার পর সবাই চলে গেসে।
কেন সে কি ছিল?
অন্য রকম ছিল। অনেকে অনেক কথা বলতো।
আপনাকে আমি একটা প্রশ্ন করেছি গতকাল, জবাব পাই নাই।
লোকটা এবার বিশ্রী ভঙ্গিতে সোফায় পা তুলে বসে। বলে আফা সব বলবো। একটু চা দ্যান। চা খায়া একটু বাইরে যাবো। বহুতদিন পর ঢাকা শহর আইসি। ঘুরতে মনে চায়। পাঁচশো টাকা দ্যান।
নীলঞ্জনা লোকটার অসভ্যতায় অবাক হয়। কিন্তু কিছু বলে না। সে পাঁচশো টাকার একটা নোট বের করে দ্যায়। লোকটা চা খেয়ে চলে যায়।
হঠাৎ নীলাঞ্জনার মাথায় একটা তীক্ষ্ণ শব্দ হয়। তার মনে হয় কেউ যেন বলছে, অবশেষে সে এসেছে। আপনি কি তার সব কথা বিশ্বাস করবেন?
নীলাঞ্জনা স্তব্ধ হয়ে যায়। ঘরে কেউ নেই। তাহলে কথা বলছে কে?
নীলাঞ্জনা হঠাৎ টের পায় তার সারা ঘর ফুলের সৌরভে ভেসে যাচ্ছে। মনে হচ্ছে কোন এক কিশোর বালক অবাক ভঙ্গিতে হাসছে।
অপার্থিব মায়ায় গবিকেলের সূর্য হেলে পরে। নীলাঞ্জনা একাকী বসে থাকে।2 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


রহস্যে জমজমাট! ভালো লাগছে খুব!