Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আবারো কবিতা

    কবিতা, তুমি ছলনার প্রেম থেকে বের হয়ে এসো।
    তুমি আর গাঢ় নৈঃশব্দে জমে থাকা
    আর্তনাদের গান গাইতে গাইতে ক্লান্ত হয়ো না।
    তুমি পলাতক কৈশোরের স্বপ্নময় আশায় আলোড়িত করো না।

    কবিতা, তুমি মৃত্যুর প্রবল কুয়াশায় আলো জ্বালো।
    তুমি প্রিয়তমার বাহুডোর থেকে বেরিয়ে এসো।
    তুমি নাগরিক রাস্তায় নেমে আসা রোদে একলা পুড়ো না।

    কবিতা, তুমি শোকে কাতর পঙক্তিমালা রচনায় ব্যস্ত হয়ো না।
    তুমি নাক্ষত্রিক সন্ধ্যায় বিগত উজ্জ্বল দিনের স্মৃতিচারণে মগ্ন হয়ো না।
    তুমি মিথ্যে মায়াজাল কাটিয়ে সব ছেড়ে চলে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করো না।

    কবিতা, তুমি তোমার বিপন্ন বিস্ময়ে পদদলিত, জীর্ণ, আহত মানবের কথা বলো।
    তুমি তোমার মুগ্ধ ছন্দে পুড়ে পুড়ে খাঁক দীর্ঘ মানবীর কথা বলো।
    তুমি তোমার আগুয়ান কণ্ঠে রাস্তায় পরে থাকা দৈব শিশুদের স্তুপাকৃত
    লাশের কথাবলো।
    কবিতা, তুমিনিপীড়িতমানুষেরকথাবলো।

    নয়তো এই উন্মত্ত পৃথিবীর প্রতিটি প্রান্তে দাউদাউ লেলিহান অগ্নিশিখায় পোড়াব তোমায়।

    2
    3 Comments
Skip to toolbar