Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    3 years, 3 months ago

    নারী আজও পরাধীন
    হালিমা বিনতে খালেক

    স্বাধীন দেশের স্বাধীন নাগরিক
    নারীরা আজও কেন পরাধীন?
    আমরা নারী মায়ের জাতি
    লাঞ্ছিত হই প্রতিদিন।

    বিধি নিষেধ শুধু নারীর জন্য
    শুনছি মোরা প্রতিক্ষণ,
    জনে জনে শেখায় পুরুষ
    নারীর জন্য সব বারণ।

    নারী ছাড়া কোন পুরুষ
    বাধিতে পারেনা ঘর,
    সেই নারী জাতিকে অবহেলায়
    ভাবে সদাই পর।

    মানিয়ে নেয়া, সহ্য করা,
    হযম করা, কেন নারীর কাজ?
    সব কছুই সইতে যে হয়
    মাথায় যতই পড়ুক বাজ।

    বুকে সন্তান, হাতে খুন্তি
    ধরতে জানে তলোয়ার,
    এই নারী জাতীই বইয়ে দেয়
    মরা গাঙেও ভরা জোয়ার।

    রাস্তাঘাটে কর্মক্ষেত্রে
    নারীর কেন মূল্য কম,
    পুরুষ নারী সর্বক্ষেত্রেই
    দিচ্ছে কিন্তু সমান শ্রম।

    8
    11 Comments
    • মানিয়ে নেয়া, সহ্য করা,
      হযম করা, কেন নারীর কাজ?
      সব কছুই সইতে যে হয়- নারীর চলার পথে দরকার শ্রদ্ধা ও সহমর্মিতা।

    • “স্বাধীন দেশের স্বাধীন নাগরিক
      নারীরা আজও কেন পরাধীন?
      আমরা নারী মায়ের জাতি
      লাঞ্ছিত হই প্রতিদিন”

      এই প্রশ্নবোধকতা’র উদয় যেন পৃথিবীর সকল মানুষের মনে হয়, এই দৃঢ় প্রত্যয় রাখছি… অজস্র অভিনন্দন ও প্রীতিমুগ্ধতা জানাই প্রিয়কবি… রইলো আন্তর্জাতিক নারী দিবসের ফুলেল শুভেচ্ছা…

    • জেগে উঠুক মানুষের ভেতরে মানুষ! আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা সাঁই!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 10 March 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • চমৎকার লেখনী

Skip to toolbar