Profile Photo

Md.Emamuzzaman WahediOffline

  • Emamuzzaman
  • Profile picture of Md.Emamuzzaman Wahedi

    Md.Emamuzzaman Wahedi

    • 3 years, 7 months ago

    প্রিয়ার হাসি
    মো. ইমামুজ্জামান ওয়াহেদী

    চাইলে তুমি চাঁদটা দেব পেড়ে।
    কাব্য-মালায় চাঁদের থালায়
    জোৎস্না দেব বেড়ে।

    খুব আদরে যত্ন করে
    এই হৃদয়ের অন্তপুরে
    গড়ব অসীম সুখ-মহাকাশ,
    চন্দ্র যাবে হেরে।
    সেই সুযোগে চাঁদটা দেব পেড়ে।
    চাইলে তোমায় চাঁদটা দেব পেড়ে।
    এর বিনিময় স্নিগ্ধ হিয়ায়
    হাসতে হবে ঝেড়ে।

    চাইলে তোমায় সবটা দিতে পারি।
    সব জমানো প্রেমের ওজন
    বিশ্বসমান ভারি।

    সবটা আসল, নাই কো আড়াল,
    চুল পরিমাণ নাই কো ভেজাল,
    জমছে ধরে অনন্তকাল,
    এপার ওপার তারি-
    চাইলে পরে সবটা দিতে পারি।
    চাইলে তুমি সবটা দিতে পারি,
    চাইব কেবল হাস্যে তোমার
    পুষ্পেরা যাক হারি।

    চাইলে হব সাতরঙা রামধনু।
    জুড়তে তোমার, করব আমার-
    ছিন্ন হৃদয়-তনু।

    রাংবো সকল মন মিলিয়ে,
    এই জীবনের রং বিলিয়ে,
    সুখের আবির সব হারাবো
    বিশাল কিংবা অণু।
    চাইলে হব সাতরঙা রামধনু।

    (সংক্ষেপিত)

    12
    14 Comments
Skip to toolbar