Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • কোথায় আমার স্বদেশ?

    কোথায় আমার স্বদেশ? দীর্ঘদিন আমি বুকপকেটে রেখেছি লাল সবুজের পতাকা। কেন একটি মেয়েকে ঘর ছেড়ে পালাতে হয়। এ সবকিছুর মুলে আছে তোমাদের নোংরা, নষ্ট রাজনীতি। এ দেশ ভুলে গেছে। এদেশ জানে না স্বাধীনতা কি? আমি এই নগরীর রাস্তায় রাস্তায় হেঁটেছি। পথের ধুলো আর মানুষের রক্ত আমার ছেঁড়া জিন্সে লেগে থাকে। কোথায় আমার স্বদেশ? কেন মানুষ জন পালিয়ে যায় মৃত্যুর ভয়ে। সহস্র মায়ের কান্না আর অসংখ্য মেয়ের ক্রন্দন ধ্বনি ধ্বনিত হয় অনুচ্চারিত দেয়ালের আড়ালে। কোথায় আমার স্বদেশ? আমার সহযোদ্ধা বলে এ শহর কাঁদতে জানে না। সে কি কোন ভুল কথা বলে? কতো গুলো প্রাণ অকালে ঝড়ে যায়। আমি গভীর রাতে বেদনার বাক্য সাজাই। কোথায় আমার স্বদেশ?

    3
    2 Comments
Skip to toolbar