Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • “কে বলে সেই প্রভাতে নেই আমি?”

    তোমার রাইফেল বিনীত হোক,
    মানুষের সহস্র বছরের ইতিহাসের সামনে।
    যে ইতিহাস অতীতকে পেছনে ফেলে
    এগিয়ে যাবে আলোর পথে।
    তোমার স্থল মাইনের বিস্ফোরণ
    বিনীত হোক ভালোবাসার কাছে।
    তোমার স্টেনগান যেন বিনীত হয়,
    ভালোবাসার গোলাপের কাছে।
    আর কত রক্ত তুমি চাও?
    এই রক্তের হোলি খেলা বন্ধ হোক।
    তুমি ভুলে যেও না।
    ভুলে যেও না উদিত সূর্যের তির্যক কিরণ,
    তোমার পায়ের পাশে পরে থাকে।
    “কে বলে সেই প্রভাতে নেই আমি?”

    2
    3 Comments
Skip to toolbar