-
Still I Rise
BY MAYA ANGELOUআমি উঠে দাঁড়াবো
[অনুবাদ]হয়তো তুমি আমাকে ইতিহাসের পাতায় ছুঁড়ে ফেলতে পারো।
তোমার তিক্ত মিথ্যের প্রলেপে।
তুমি আমায় ধুলোয় ধূসরিত করতে পারো,
তবু আমি উঠে দাঁড়াবো।
আমার উচ্ছলতা কি তোমায় আহত করে?
কেন তুমি আমায় জ্বালাতন করছো?
কারণ আমি এমনভাবে হাঁটি,
যেন বা আমার লিভিং রুমে হীরকের খনি।
যেভাবে সূর্য ও চন্দ্র,
জোয়ার ভাটার গতিপথ নিয়ন্ত্রন করে।
যেভাবে স্বপ্ন বসন্তের মতো উদ্ভাসিত হয়।
সেভাবেই আমি উঠে দাঁড়াবো।
তুমি কি আমায় নিহত দেখতে চাও?
মাথা নত এবংঅবনত আঁখি।
পরাজিত সৈনিকের মতো।
এবং ক্রন্দনরত।
আমার উদ্ধত আচরণ কি তোমায় আহত করে?
তুমি কি তা মনের গভীরে চিন্তা করো না?
কারণ আমি হাসি যেন আমার ঘরের পেছনে স্বর্ণের খনি।
আমার সৌন্দর্য কি তোমাকে আহত করে?
সেটি কি তোমার জন্য পীড়াদায়ক।
তুমি কি আমার নৃত্য দেখে আহত হও।
আমি তোমার ইতিহাসের গারদখানা থেকে মুক্ত।
আমি উঠে দাঁড়াবো।
সহস্র বছরের লজ্জাজনক ইতিহাস ভুলে,
আমি উঠে দাঁড়াবো।
আমি এক উচ্ছল সমূদ্র,
যেখানে জোয়ার ভাটার খেলা চলে।
আমি অন্ধকার রাত্রির ভয় ভুলে,
উঠে দাঁড়াবো।
আমি আমার পূর্বপুরুষের ইতিহাস বহন করি।
আমি স্বপ্ন এবং আমিই নির্যাতিতার প্রতিনিধি,
যেভাবেই হোক আমি উঠে দাঁড়াবো।
আমি উঠে দাঁড়াবো।
আমি উঠে দাঁড়াবো।
আমি উঠে দাঁড়াবো।7 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam



সুন্দর কবিতা, চমৎকার অনুবাদ!