Profile Photo

সৈয়দ মোহাম্মদ জামানOffline

  • sayedzaman
  • এমন কতো সময় যেতো!
    কারো কথা ধরতে না,
    রাখতে ঠিকই চোখের তারায়;
    চোখের অাড়াল করতে না।
    বলতে অারো একটু থাকো,
    দু’চোখ ভরে দেখতে দাও;
    হাজার খানেক কাব্যকথা!
    হৃদয় মাঝে লেখতে দাও।
    মনে পড়ে? করতে দেখা,
    পীর বাড়ির ঐ রাস্তাতে;
    এখন সবই অতীত কথন,
    জমাট ধূলো অাজ তাতে!
    জমাট ধূলো বিরাট হলো,
    ধূসর হলো গল্পতে;
    শুরু হলো সময় নিয়ে,
    নিধন হলো অল্পতে!
    হঠাৎ কেনো বদলে গেলে?
    অাচমকা ঠিক কার কথায়!
    কাব্যে তোমার পৃষ্ঠাজুড়ে,
    ছড়িয়ে কি তার কথা-ই?
    জানি না অাজ কোথায় অাছো?
    কার কবিতার ছন্দেতে!
    তুমি ছিলে অামার সকল,
    খারাপ, ভালো, মন্দেতে।
    এখন সবই মন্দ অামার,
    তুমি যাবার পর থেকে;
    বন্দীদশায় কাটছে জীবন,
    প্রকোষ্ঠ এ ঘর থেকে!

    #হ্যাশট্যাগ সৈয়দ জামান#

    11
    5 Comments
    • সুন্দর ছড়ায় জীবনের দুঃখ গাঁথা। ধন্যবাদ।

    • কবি ও সুন্দর কবিতাকে স্বাগত জানাই। আরো লিখবেন পাঠকের এই নিবেদন রইল।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন নিন! আপনার এই লেখাটি আজ 13 July 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • প্রতিক্ষায় রইলাম কবি😊

Skip to toolbar